কাঠবোঝাই ট্রাক উল্টে দুই শ্রমিক নিহত, আহত পাঁচ

আপডেট : ২৩ আগস্ট ২০২২, ০৬:৩৫ পিএম

খাগড়াছড়ির গুইমারার তৈইকর্মা এলাকায় কাঠবোঝাই একটি ট্রাক উল্টে দুই শ্রমিক নিহত ও তিনজন আহত হয়েছেন। 

মঙ্গলবার (২৩  আগস্ট) সকাল সাতটার দিকে মহালছড়ি থেকে জালিয়াপাড়া যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। 

জানা গেছে, ঘটনাস্থলে নিহত শ্রমিকরা হলেন, মানিকছড়ির গচ্ছাবিল গ্রামের আব্দুল কাদেরের ছেলে মো. ইলিয়াস (৩৫) ও একই গ্রামের মো. আলতাফ হোসেনের ছেলে মো. রাজু মিয়া (৩৪)। 

এ দুর্ঘটনায় আহতরা হলেন মো. আমিন (৫২), আবু ছালেহ (৩৬), মো. শাহজ্জামান (৪৮), মো. ইউছুফ (৪২) ও ছাদ্দাম হোসেন (৩০)। এদের মধ্যে গুরুতর আহত দুইজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকিরা মানিকছড়ি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। 

আরও পড়ুন: অটোরিকশা চাপায় ডেলিভারিম্যান নিহত  

গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রশিদ জানান, কাঠবোঝাই ট্রাকটি মহালছড়ি থেকে জালিয়াপাড়ার দিকে আসছিলো। চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি উল্টে যায়। এতে ট্রাকে থাকা দুইজন নিহত হন এবং আরও পাঁচজন আহত হন। 

ওসি আরও জানান, স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান তিনি। 


একাত্তর/জো 

শুক্রবার গভীর রাতে মাত্র এক থেকে দেড় ঘণ্টার মুষলধারে বৃষ্টি এবং পাহাড়ি ঢলের পানির তীব্র স্রোতে খাগড়াছড়ির নিম্নাঞ্চল আকস্মিকভাবে প্লাবিত হয়েছে। কোনো রকম পূর্বপ্রস্তুতি না থাকায় মধ্যরাতে...
দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতির কোথাও উন্নতি হয়েছে, আবার কোথাও নতুন করে নদীর পানি বাড়ছে। নীলফামারীতে তিস্তা নদী এবং সুনামগঞ্জের নদ-নদীর পানি কমতে শুরু করায় উপকূলীয় ও নিম্নাঞ্চলের...
খাগড়াছড়ি জেলায় প্রথমবারের মতো সামাজিক সুরক্ষা কার্যক্রমের আওতায় ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে। প্রথম দফায় জেলার রামগড় উপজেলার ৪৫৬টি প্রান্তিক পরিবারের মাঝে এই কার্ড বিতরণ করা হয়।
খাগড়াছড়িতে সড়ক নির্মাণকাজের ১৬ জন শ্রমিককে অস্ত্রের মুখে জিম্মি করে মারধর করেছে দুর্বৃত্তরা। সংশ্লিষ্টদের ধারণা, তিন কোটি টাকার ওই সড়কে দাবি করা চাঁদা না পেয়ে শ্রমিকদের মারধর করা হয়েছে।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর