বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর, বাউশিয়া এবং গুয়াগাছিয়া ইউনিয়ন বিএনপির বিক্ষোভ মিছিল শেষে ফেরার পথে আওয়ামী লীগের কর্মীরা পথরোধ করলে সংঘর্ষে জড়িয়ে পড়েন দুই দলের কর্মীরা।
রোববার (২৮ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে দড়িবাউশিয়া বাস স্ট্যান্ড এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।
এসময় সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়ায় উপয় পক্ষের অন্তত ১২ জন আহত হয় বলে জানা গেছে।
গজারিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা মিজানুর রহমান প্রধান জানান, বিএনপি-জামায়াত জোট যাতে বিক্ষোভ মিছিলের আড়ালে কোন প্রকারের অরাজকতা করতে না পারে এ কারণে তারা নেতাকর্মীদের নিয়ে অবস্থান নিয়েছিলেন।
আরও পড়ুন: চেয়ারম্যানের হামলায় ইউপি সদস্য আহত
গজারিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মাসুদ ফারুক জানান, তারা শান্তিপূর্ণ কর্মসূচি শেষে ফিরছিলেন বেলা সাড়ে ১২টার দিকে গজারিয়া দড়িবাউশিয়া এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীরা লাঠিসোটা নিয়ে তাদের উপর অতর্কিত হামলা চালায়।
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রইছ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
একাত্তর/জো