চেয়ারম্যানের হামলায় ইউপি সদস্য আহত

আপডেট : ২৮ আগস্ট ২০২২, ০৩:৫৮ পিএম

গাজীপুরের কাপাসিয়ায় রায়েদ ইউনিয়নে ইউপি চেয়ারম্যানের হামলায় ও ছুরিকাঘাতে মারাত্মক আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক ইউপি সদস্য। 

রোববার (২৮ আগস্ট) সকালে কাপাসিয়ায় রায়েদ ইউনিয়ন পরিষদে এ ঘটনা ঘটে।

জানা গেছে, আহত রায়েদ ইউনিয়ন পরিষদের এক নম্বর ওয়ার্ড সদস্য ও ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক সরকার সোহরাবকে চিকিৎসার জন্য প্রথমে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। 

হাসপাতালে চিকিৎসাধীন সরকার সোহরাব জানান, সকালে তিনি তার ওয়ার্ডের দরিদ্র বাসিন্দাদের জন্য দশ টাকা কেজি দরের চাউল বিতরণের তালিকা চূড়ান্ত করার বিষয় নিয়ে কথা বলার এক পর্যায়ে ইউপি চেয়ারম্যানের সাথে তার তর্কাতর্কি হয়। এর কিছুক্ষণ পর চেয়ারম্যান শফিকুল হাকিম মোল্লা হিরনের নেতৃত্বে তার ভাগ্নে ছাত্রলীগ নেতা রাহাত বিন আফাজ ও তার সঙ্গের লোকজন তাকে এলোপাথাড়ি লাঠিপেটা ও ছুরি দিয়ে উপর্যুপরি আঘাত করে। 

আরও পড়ুন: দেড় কেজি হেরোইনসহ প্রাইভেটকার চালক গ্রেপ্তার

এতে তিনি মারাত্মক জখম হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয় এবং বর্তমানে তাজউদ্দীন মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলেও জানান তিনি। 

তবে অভিযুক্ত চেয়ারম্যানের ভাগ্নে ছাত্রলীগ নেতা রাহাত বিন আব্বাস জানান, তিনি ওই ইউপি সদস্যকে মারধোর করেননি।

এ বিষয়ে কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম নাসিম জানান, তিনি মারামারির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছেন। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেবেন বলেও জানান তিনি।


একাত্তর/জো 

দেশের ছয় জেলায় গত ২৪ ঘণ্টায় আলাদা দুর্ঘটনায় ও হত্যাকাণ্ডে নারী ও শিশুসহ অন্তত আটজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুইজন, নীলফামারী ও মানিকগঞ্জে বিদ্যুতস্পৃষ্ট হয়ে তিনজন, কক্সবাজার...
গাজীপুর মহানগরের সদর থানা পুলিশের বিশেষ অভিযানে দুইটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলি ও দুইটি প্রাইভেটকারসহ এক অস্ত্রধারীকে গ্রেপ্তার করা হয়েছে। 
গাজীপুরের ভোগড়া এলাকায় অবস্থিত একটি পোশাক কারখানায় কাজ করার সময় হঠাৎ অন্তত অর্ধশত শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। সোমবার (১১ মে) সকালে প্যানাসিয়া ক্লোদিং নামের ওই কারখানায় এ ঘটনা ঘটে। অসুস্থদের মধ্যে ১৬...
গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউতকোনা গ্রামে এক ভয়াবহ ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। একটি বহুতল ভবনের নিচতলার ফ্ল্যাট থেকে মা, তাঁর তিন সন্তান এবং তাঁর ভাইয়ের গলাকাটা ও ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর