হাতিয়াতে ৯০২ পিস ইয়াবাসহ একজন আটক

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়াতে কোস্টগার্ড অভিযান চালিয়ে ৯০২ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে।  

শনিবার (৪ সেপ্টেম্বর) রাত সাড়ে সাতটায় হাতিয়ার পূর্ব লক্ষীদিয়া গ্রাম থেকে তাকে আটক করা হয়।

জানা গেছে, আটককৃত মাদক কারবারি আরিফ (৩২) মধ্যম লক্ষীদিয়া গ্রামের ইব্রাহিমের ছেলে।

আরও পড়ুন: সোমেশ্বরী নদীর পাড়ে নবজাতকের মরদেহ উদ্ধার

কোস্টগার্ড হাতিয়া স্টেশন কমান্ডার বাবুল আক্তার জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পূর্ব লক্ষীদিয়া গ্রাম থেকে আরিফকে আটক করা হয়। এসময় তার নিকট থেকে ৯০২ পিস ইয়াবা জব্দ করেন কোস্টগার্ড সদস্যরা। রাতেই তাকে হাতিয়া থানা পুলিশে হস্তান্তর করা হয়। 

তার বিরুদ্ধে হাতিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।


একাত্তর/জো