সোমেশ্বরী নদীর পাড়ে নবজাতকের মরদেহ উদ্ধার

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২২, ১১:২০ এএম

নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় সোমেশ্বরী নদীর পাড় থেকে সদ্য ভূমিষ্ঠ এক অজ্ঞাত শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শনিবার (৩ সেপ্টেম্বর) বিকেল চারটার দিকে পৌরশহরের তেরিবাজার ঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

দুর্গাপুর থানার উপ-পরিদর্শক আব্দুল্লাহ আল ফাহাদ জানান, পৌরশহরের তেরিবাজার ঘাট থেকে শিবগঞ্জ ঘাটে পারাপারের সময় নৌকার যাত্রীরা শিশুটিকে নদীর পাড়ে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। 

তিনি আরও জানান, শিশুটিকে দেখে মনে হয়েছে একদিন বয়সী হবে। শিশুর লাশটিকে কুকুর কামড়িয়ে ক্ষতবিক্ষত করে ফেলেছে। রাতের বেলায় কাপড়ে পেঁচিয়ে শিশুটিকে কেউ ফেলে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। 

আরও পড়ুন: ইউপিডিএফের ডাকে খাগড়াছড়িতে আধাবেলা সড়ক অবরোধ

সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে মরদেহটি ময়নাতদন্ত ও ডিএনএ পরীক্ষার জন্য নমুনাও সংগ্রহের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।


একাত্তর/জো

তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
উন্নত চিকিৎসার অভাবে যখন তার জীবন হয়ে উঠেছিল দুর্বিষহ, ঠিক তখনই আশার আলো নিয়ে তার পাশে দাঁড়িয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোণা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল।  
ঘরে বসে সহজে আয় আর ভিডিও দেখলেই মিলবে টাকা—এমন প্রলোভনে পড়ে অনলাইনভিত্তিক ‘স্টারলিংক’ নামের একটি অ্যাপ ও ওয়েবসাইটে টাকা বিনিয়োগ করে প্রতারিত হয়েছেন নেত্রকোনার বিভিন্ন এলাকার শত শত তরুণ।
নেত্রকোণার দুর্গাপুরে প্রশাসনের তাৎক্ষণিক হস্তক্ষেপে ১৪ বছর তিন মাস বয়সী এক কিশোরীর বাল্যবিয়ে বন্ধ করা হয়েছে। একই সঙ্গে কনের প্রাপ্তবয়স না হওয়া পর্যন্ত বিয়ে না দেওয়ার শর্তে মুচলেকা আদায় ও ১০...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর