চুরি যাওয়া তিন হাজার দুইশ’ লিটার ডিজেল জব্দ

নোয়াখালীর হাতিয়া থেকে তিন হাজার দুইশ’ লিটার চোরাই ডিজেল জব্দ করেছে কোস্টগার্ড।

রোববার (১১ সেপ্টেম্বর) বিকেলে সাড়ে ৩টার দিকে উপজেলার নলচিরা ঘাট এলাকায় অভিযান চালিয়ে এসব ডিজেল জব্দ করা হয়।

বিষয় নিশ্চিত করে হাতিয়া কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা কে এম শাফিউল কিঞ্জল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তিন হাজার দুইশ’ লিটার চোরাই ডিজেল জব্দ করা হয়।

অভিযানের সময় কোস্টগার্ডের উপস্থিতি টের করতে পেয়ে অভিযুক্তরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

আরও পড়ুন: পলাশে কাভার্ডভ্যান চাপায় যুবক নিহত

জব্দকৃত ডিজেল আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।


একাত্তর/আরএ