পলাশে কাভার্ডভ্যান চাপায় যুবক নিহত

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২২, ০৬:৪৩ পিএম

নরসিংদীর পলাশে কাভার্ডভ্যানের চাপায় রুবেল (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন।

রোববার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার ডাঙ্গা ইউনিয়ের কাজিরচর গ্রামের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রুবেল কাজির চর গ্রামের মমিন উদ্দিনের ছেলে।

প্রতিবেশী জানায়, রুবেল তিন দিন আগে ডাঙ্গার চরকায় প্রাণ কোম্পানির চাকরিতে যোগ দেন। আজ সকালে অফিসের যাওয়ার উদ্দেশ্য সাইকেল নিয়ে বাসা থেকে বের হন তিনি। পরে সকাল সাড়ে ৬টার দিকে সাইকেল চালিয়ে কাজির চর গ্রামের মাস্টার একাডেমির সামনের সড়কে আসলে একটি কাভার্ডভ্যান তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রুবেলের মৃত্যু হয়।

কাভার্ডভ্যানের চালক দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

আরও পড়ুন: ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে ননদের স্বামী গ্রেপ্তার

ডাঙ্গা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই খাইরুল ইসলাম বলেন, নিহতের পরিবার থেকে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


একাত্তর/আরএ

মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কে বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ‘সেলফি পরিবহনের’ একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের খালে পড়ে গেছে। এতে বাসের এক যাত্রী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন...
দেশের পাঁচ জেলায় গত ২৪ ঘণ্টায় আলাদা সড়ক দুর্ঘটনা এবং কারখানার গর্তে পড়ে তিন এইচএসসি পরীক্ষার্থীসহ অন্তত ৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে নরসিংদীতে দুই এইচএসসি পরীক্ষার্থী, নীলফামারীতে এক পরীক্ষার্থীসহ...
পাবনার আতাইকুলায় যাত্রীবাহী বাস ও লাশবাহী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর