শিবচ‌রে ৭০৫ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মাদারীপু‌রের শিবচ‌রে ৭০৫‌টি ইয়াবা ও ইয়াব‌া বিক্রির নগদ ১৯ হাজার টাকাসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। 

শনিবার (১৫ অক্টোবর) ভোরে উপজেলার কাঠালবাড়ী ইউনিয়নে তার শ্বশুরবাড়ি থেকে তাকে আটক করা হয়।

জানা গেছে, আটককৃত মাদক কারবারি হাসান কাজী ফরিদপুর জেলার ভাঙ্গা থানার বা‌লিয়া গ্রামের কুদ্দুস কাজীর ছে‌লে।

শিবচর থানা সূত্রে জানা যায়, গোপন খবরের ভিত্তিতে সিনিয়র সহকারী পুলিশ সুপার আনিসুর রহমান ও শিবচর থানার ওসি মো. মিরাজ হো‌সেনের নেতৃত্বে পুলিশের এক‌টি দল কাঠালবাড়ী ইউনিয়নের হাজী ওমর আলী বেপারীকা‌ন্দি গ্রামে অভিযান চালিয়ে হাসানকে আটক করে। এসময় তার কাছ থেকে ৭০৫‌টি ইয়াবা ও ইয়াব‌া বিক্রির নগদ ১৯ হাজার টাকা জব্দ করা হয়। 

আরও পড়ুন: পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুতায়িত হয়ে লাইনম্যান নিহত

সিনিয়র সহকারী পুলিশ সুপার আনিসুর রহমান জানান, আটককৃতের বিরুদ্ধে শিবচর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এক‌টি মামলা দায়ের করা হবে। সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আসামি‌কে আদালতে প্রেরণ করা হবে।


একাত্তর/জো