পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুতায়িত হয়ে লাইনম্যান নিহত

আপডেট : ১৫ অক্টোবর ২০২২, ০১:৪৮ পিএম

পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রে সঞ্চালন লাইনে কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে একজন লাইনম্যান নিহত হয়েছেন।

শনিবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে বিদ্যুৎকেন্দ্রের অভ্যন্তরে এ দুর্ঘটনা ঘটে। 

জানা গেছে, নিহত উজ্জল হাসান (২৫) জামালপুর জেলার শাহপুর গ্রামের ফুলবাড়িয়া ইউনিয়নের জাবেদ হাসানের ছেলে।

বিদ্যুৎকেন্দ্রে কর্মরত কর্মকর্তারা জানান, সকালে নিয়মিত কাজের অংশ হিসেবে বিদ্যুৎ সঞ্চালন লাইনে অন্য কর্মীদের সাথে কাজ করছিলেন উজ্জল। এসময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি উপর থেকে নিচে পড়ে গিয়ে আহত হন। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। 

কলাপাড়া হাসপাতালের জরুরী বিভাগে কর্মরত উপ-সহকারী কমিউনিটি মেডিকেল কর্মকর্তা পলাশ হালদার জানান, নিহতের ডান হাতের আঙ্গুলে ও মুখে আঘাতের চিহ্ন রয়েছে। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে উপর থেকে পড়ে তিনি আঘাত পেয়েছেন। তারা বিষয়টি পুলিশকে অবহিত করেছেন।

আরও পড়ুন: ইস্টার্ন রিফাইনারির তেলের পাইপলাইনের আগুন নিয়ন্ত্রণে

কলাপাড়া থানার পরিদর্শক (তদন্ত) মোস্তাফিজুর রহমান জানান, তারা হাসপাতাল থেকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে নিহতের সুরতহাল সম্পন্ন করেছেন। মৃত্যুর সঠিক কারণ জানতে উপস্থিত কর্মকর্তাদের সাথে কথা বলে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও জানান তিনি।


একাত্তর/জো

মা, দোয়া কইরো। মাছ পাইলে দুই-তিন দিনের মধ্যে আমি আর আব্বা ফিরমু..."গলাচিপা উপজেলার গজালিয়া ইউনিয়নের তরুণ জেলে আবু সাইমের শেষ ফোনালাপ ছিল এটিই। মায়ের কাছে করা সেই প্রতিশ্রুতির পর আর কোনো ফোন আসেনি।...
পটুয়াখালীর রাঙ্গাবালীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ট্রলার থেকে পড়ে নিখোঁজ হওয়ার দুইদিন পর ট্রলার মাঝি রুবেল হাওলাদারের (২৮) মরদেহ উদ্ধার করা হয়েছে।
পটুয়াখালীর গলাচিপায় উলানিয়া হাট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা দীপা রানী দাসের (৫১) রহস্যজনক ও অস্বাভাবিক মৃত্যুর সুষ্ঠু তদন্ত, প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে...
পটুয়াখালীর কলাপাড়ায় কুয়াকাটা-সংলগ্ন গভীর বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে বিরল ও দৃষ্টিনন্দন প্রজাতির দুটি সামুদ্রিক ‘লায়ন ফিশ’ (সিংহ মাছ)। লম্বা কাঁটাযুক্ত পৃষ্ঠীয় পাখনা, পাখার মতো ছড়ানো...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর