নোয়াখালীর সোনাইমুড়ীতে ফেন্সিডিলসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সোনাইমুড়ীর সোনাপুর ইউনিয়ন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সাইফুল ইসলাম (৩৬) সোনাইমুড়ী পৌরসভার পাপুয়া গ্রামের দুলাল সর্দারের ছেলে।
নোয়াখালী পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন।
আরও পড়ুন: গোয়ালন্দে আগুনে পুড়ে একই পরিবারের দুইজনের মৃত্যু
তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে সোনাইমুড়ী থানা পুলিশ সোনাপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড বারাহীপুরের টোকিও ব্রিক ফিল্ড বেড়ীর মাথা কাঁচা রেজার ঘরের সামনে অভিযান চালায়। এসময় ফেন্সিডিল বিক্রি করার সময় সাইফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সুপার আরও জানান, এসময় সাইফুলের কাছ থেকে ৩০ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়। যার মূল্য আনুমানিক ৬০ হাজার টাকা। তার বিরুদ্ধে মাদক আইনে সোনাইমুড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে।
একাত্তর/এসজে