গোয়ালন্দে আগুনে পুড়ে একই পরিবারের দুইজনের মৃত্যু

আপডেট : ১৭ অক্টোবর ২০২২, ১২:৩৮ পিএম

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের দক্ষিণ দৌলতদিয়া আনছার মেম্বারের পাড়া এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দাদী ও নাতির মেয়ে পুতির মৃত্যুর ঘটনা ঘটেছে।

রোববার (১৬ অক্টোবর) রাত সাড়ে নয়টার দিকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের একঘন্টা চেষ্টায় রাত সাড়ে দশটায় আগুন নিয়ন্ত্রণে আসে।

মৃত ব্যাক্তিরা হলেন মৃত রুকমান মোল্লার স্ত্রী বিরানব্বই বছরের বৃদ্ধ বরু বিবি ও তার নাতি রমজান মোল্লার সাত বছরের মেয়ে তাসমিয়া।

দৌলতদিয়া ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ফজলুল হক ব্যাপারী জানান, রোববার রাত সাড়ে নয়টার সময় হঠাৎ ওই বাড়িতে অগ্নিকাণ্ডেরর ঘটনা ঘটে। এ সময় ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পাশাপাশি সকলের চেষ্টার আগুন নিভানোর কাজ শুরু করা হয়। অগ্নিকান্ডের সময় ওই ঘরের মধ্যে শিশু তাসমিয়া ঘুমাচ্ছিলেন, তাকে বাঁচাতে ঘরে প্রবেশ করে বৃদ্ধা বরু বেগম আর বের হতে পারেননি। 

গোয়ালন্দ উপজেলা ফায়ার সার্ভিসের লিডার জানান অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আগে ও দুটি মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে। এ ঘটনায় ওই বাড়ির আরো চারটি ঘর পুড়ে ছাই হয়েছে। তবে ক্ষয় ক্ষতির পরিমান জানা সম্ভব হয়নি। 


একাত্তর/এআর

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কনফিডেন্স সল্ট লিমিটেড কারখানায় আগুনে ঘটনায় অগ্নিদগ্ধ দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
খুলনার সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
টাঙ্গাইলের গোপালপুর ও ভূঞাপুর উপজেলার দুই গ্রামের সংঘর্ষে একজন নিহত হওয়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন ১৪৪ ধারা জারি করলেও তা উপেক্ষা করে আবারও দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে পাল্টাপাল্টি হামলা,...
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মায় পড়ে যাওয়া যাত্রীবাহী বাসটি উদ্ধার করা হয়েছে।
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর