চট্টগ্রামের মীরসরাই উপজেলায় ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে সাগরে ড্রেজারডুবির ঘটনায় নিখোঁজ আরও তিন জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার (২৬ অক্টোবর) সকালে ডুবে যাওয়া ড্রেজারের ভেতর থেকে এ মরদেহ উদ্ধার করে কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
মৃতরা হলেন- ড্রেজার চালক ইমাম মোল্লা (২৫), জাহিদুল ইসলাম (২৫) ও মাহমুদ মোল্লা (২২)। তাদের সবার বাড়ি পটুয়াখালী সদর উপজেলার জৈনকাঠি ইউনিয়নে।
মীরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিনহাজুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
মিনহাজুর রহমান বলেন, সকাল থেকে আমরা উদ্ধার অভিযান পুনরায় শুরু করি। একটু আগে তিন জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকি মরদেহগুলো উদ্ধারে চেষ্টা চলছে।
আরও পড়ুন: উখিয়া ক্যাম্পে আবারও গুলি, রোহিঙ্গা নিহত
এ ঘটনায় এখন পর্যন্ত মোট চার জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও চার জন। বাকিদের উদ্ধারে কাজ করছেন উদ্ধারকর্মীরা।
এরআগে সোমবার (২৪ অক্টোবর) রাতে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে সাগরে জোয়ারের পানিতে বালু উত্তোলনের ড্রেজারটি আটজন শ্রমিকসহ ডুবে যায়। পরে মঙ্গলবার দুপুর ১২টার দিকে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল উদ্ধার তৎপরতা শুরু করে।
একাত্তর/আরবিএস