ঈদের দিনে চট্টগ্রামে সড়কে ঝরলো দুই প্রাণ

আপডেট : ২১ মার্চ ২০২৬, ০৫:০২ পিএম

ঈদের আনন্দ বিষাদে রূপ নিলো চট্টগ্রামের পটিয়া ও মীরসরাইয়ে। শনিবার (২১ মার্চ) আলাদা দুটি সড়ক দুর্ঘটনায় এক পথচারী ও এক গাড়িচালকের মৃত্যু হয়েছে। পটিয়ায় যাত্রীবাহী বাস উল্টে নিহতের পাশাপাশি আহত হয়েছেন অন্তত ২৫ জন যাত্রী।

এদিন দুপুর ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া বাইপাসের পাইকপাড়া এলাকায় প্রথম দুর্ঘটনাটি ঘটে। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী হানিফ পরিবহনের একটি বাস এক পথচারীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় বাসটি সড়কের ডিভাইডারের ওপর উঠে উল্টে যায়।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই মোহাম্মদ কাশেম (৩৫) নামের এক স্থানীয় বাসিন্দা নিহত হন। খবর পেয়ে পটিয়া ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। আহতদের মধ্যে কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও গুরুতর আহত চারজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ মো. হারুনুর রশিদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পথচারীকে বাঁচাতে গিয়েই বাসটি উল্টে যায়। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারের কাজ চলছে।

এদিকে চট্টগ্রামের মীরসরাইয়ে একই দিনে অপর একটি দুর্ঘটনায় এক প্রাইভেটকার চালকের মৃত্যু হয়েছে। দ্রুতগামী একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা লাগলে মৃত্যর এই ঘটনা ঘটে।

একাত্তর/এসি
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের তীব্রতায় যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে পুকুরে পড়ে যায় এবং ট্রাকটি সড়কের ওপর উল্টে যায়।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর