মীরসরাইয়ে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত তিন

আপডেট : ০৯ জানুয়ারি ২০২৬, ১১:৪৯ এএম

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাইয়ের বারৈয়ারহাট ধুনঘাট এলাকায় বাস ও ট্রাকের সংঘর্ষে ঘটনাস্থলে এক নারী ও নৌবাহিনীর একজন মার্চেন্ট সদস্যসহ তিন জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। 

শুক্রবার (৯ জানুয়ারি) ভোর তিন টার দিকে  ধুমগাট ব্রিজের আগে বনবিভাগের একটি চেকপোস্টের সামনে দাঁড়িয়ে থাকা কাটবাহী ট্রাকের পেছনে সেন্টমার্টিন পরিবহনের ডাবল ডেকারের বাস ধাক্কা দিলে ঘটনাস্থলে তিন জন নিহত হয়। 

নিহতদের মধ্যে একজন মহিলা ও নৌ বাহিনীর একজন মার্চেন্ট সদস্য রয়েছে। 

বাসের আহত যাত্রীরা জানান, উত্তর চেকপোস্টে কাঠবোঝাই ট্রাক দাঁড়ানো অবস্থায় ছিলো চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া সেন্টমার্টিন পরিবহনটি উক্ত ট্রাক্টের পেছনে সজোরে ধাক্কা দেয় এতে ঘটনাস্থলেই তিন জন নিহত হয়। অন্তত ১৫ জন আহত হয়েছে।

পুলিশ তাৎক্ষণাৎ নিহতদের পরিচয় জানাতে পারেনি। লাশগুলো উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। 

পুলিশের ধারণা, গভীর রাতে ঘনকুয়াশার কারণে বাস চালক বুঝতে  না পেরে ট্রাকের পিছনে ধাক্কা দিয়েছে। 

মীরসরাই জোরারগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাকারিয়া বলেন, ভোররাতে আমরা ঘটনাস্থলে গিয়ে তিনটি লাশ উদ্ধার করি। তাদের পরিচয় এখনো শনাক্ত করতে পারেনি। চেষ্টা করছি পরিচয় সনাক্ত করার জন্য। আমরা সারারাত ডিউটি করেছি চেষ্টা করছি খুব দ্রুত সময়ের মধ্যে লাশগুলোর পরিচয় সনাক্ত করার জন্য। দুর্ঘটনায় কবলিত গাড়ী দুটি উদ্ধার করে সরিয়ে নেওয়া হয়েছে।

একাত্তর/এসি
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের তীব্রতায় যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে পুকুরে পড়ে যায় এবং ট্রাকটি সড়কের ওপর উল্টে যায়।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর