উখিয়া ক্যাম্পে আবারও গুলি, রোহিঙ্গা নিহত

আপডেট : ২৬ অক্টোবর ২০২২, ১২:১৪ পিএম

কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী ক্যাম্পে দুর্বৃত্তের গুলিতে এক রোহিঙ্গা নিহত হয়েছেন।

বুধবার (২৬ অক্টোবর) ভোররে বালুখালী ক্যাম্প-১০ এর সিআইসি অফিসের সামনে এ ঘটনা ঘটে।

নিহত রোহিঙ্গার নাম মোহাম্মদ জসিম। তিনি ওই ক্যাম্পের এফ-৩৪ এর বাসিন্দা আব্দুল গফুরের ছেলে। 

উখিয়া থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলী জানান, ক্যাম্প-১০ এর সিআইসি অফিসের সামনে অজ্ঞাত দুর্বৃত্তরা তিন থেকে চার রাউন্ড গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে আহত হয় জসিম। পরে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যায়। 

এ ঘটনায় জড়িতদের ধরতে পুলিশ ও এপিবিএন কাজ করছে বলে জানান এই পুলিশ কর্মকর্মা। 

প্রসঙ্গত, এর আগে মঙ্গলবার সন্ধ্যায় ক্যাম্পে মুখোশধারী সন্ত্রাসীদের গুলিতে আহত হয়েছেন রোহিঙ্গা মোহাম্মদ সালাম। তাকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।


একাত্তর/এসি

কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়িতে সুগন্ধা পয়েন্ট থেকে সাইমন ব্রিজ পর্যন্ত সব ধরনের স্থাপনা নির্মাণকাজ আট সপ্তাহের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে আদালত এ বিষয়ে রুল জারি করেছেন।
জ্বালানি খাতের দক্ষ ব্যবস্থাপনার অভাবেই দেশে বর্তমানে তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে না এলে সরকার দ্রুত জনবিচ্ছিন্ন হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ...
চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের সঙ্গে গোলাগুলির পর ‘বড়ো সাজ্জাদ’ বাহিনীর অন্যতম সহযোগী ও শীর্ষ সন্ত্রাসী ‘শুটার’ কালা মোবারকসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে নাইন এমএম পিস্তলসহ...
কক্সবাজার সমুদ্রসৈকতে গোসল করতে নেমে স্রোতের টানে ভেসে গিয়ে এক পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন নিখোঁজ রয়েছেন।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর