নারায়ণগঞ্জের রূপগঞ্জে ট্রাকের ধাক্কার ইব্রাহীম সিকদার (২৩) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন আরো দুইজন।
সোমবার (৭ নভেম্বর) বিকেলে উপজেলার ঢাকা বাইপাস সড়কের কালনী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রূপগঞ্জ থানার উপ-সহকারী পরিদর্শক রাসেল মিয়া জানান, বিকেল ৫টার দিকে গাজীপুরগামী মোটরসাইকেলকে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান গাজীপুরের কাপাসিয়া উপজেলার জিলশুনিয়া গ্রামের কাশেম সিকদারের ছেলে ইব্রাহিম সিকদার। আহত হন একই এলাকায় জুবায়ের ও রাশেদুল নামের দুইজন।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে কয়েক ঘণ্টার ব্যবধানে তিন খুন
খবর পেয়ে রূপগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে এবং আহতদের চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
একাত্তর/আরএ