নারায়ণগঞ্জে কয়েক ঘণ্টার ব্যবধানে তিন খুন

আপডেট : ০৭ নভেম্বর ২০২২, ০৭:২৪ পিএম

নারায়ণগঞ্জের বন্দরে নিখোঁজের তিনদিন পর ভ্যান চালক মাসুমের লাশ উদ্ধার করেছে পুলিশ। সকালে উপজেলার গণপাড়া এলাকায় একটি ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়। তিনি খুলনা জেলার সিকান্দার মিয়া ছেলে ও বন্দর আনোয়ার মিয়ার বাড়ির ভাড়াটিয়া।

পরিবারের অভিযোগ, গত কয়েকদিন ধরে সৎ ভাই আসলামের সাথে পারিবারিক দ্বন্দ্ব চলে আসছিল মাসুমের। বৃহস্পতিবার (৩ নভেম্বর) রাতে ঘর থেকে বের হয়ে আর বাড়িতে ফেরেননি তিনি। এবিষয়ে থানায় অভিযোগ করা হয়।

সোমবার (৭ নভেম্বর) সকালে ডোবায় মাসুমের লাশ দেখে শনাক্ত করে স্থানীয়রা।

একই উপজেলায় মাকে গলাকেটে হত্যা পর মানসিক ভারসাম্যহীন ছেলে সজীব পলাতক রয়েছে। সোমবার সকালে মুছাপুর ইউনিয়নের জহুরপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আয়েশা বেগম ওই এলাকার মৃত রফিকুল ইসলামের স্ত্রী।

নিহতের স্বজনরা জানান, সজীব দীর্ঘদিন মানসিক ভারসাম্যহীন। তাকে বেশ কয়েকবার চিকিৎসা দেয়া হয়। রাতে তাদের বসতঘরে খাবার খেয়ে মা-ছেলে ঘুমিয়ে পড়েন। ভোরে কোনো একসময়ে মাকে ছুরি দিয়ে গলায় আঘাত করে হত্যা করে পালিয়ে যায় সজীব।

বন্দর থানার পরিদর্শক আবু বক্কর সিদ্দিক জানান, নিহত দুইজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

তিনি বলেন, আয়েশা বেগম হত্যায় তার মানসিক ভারসাম্যহীন ছেলেই এ হত্যাকাণ্ডটি ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ভ্যান চালক হত্যায় জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

এছাড়া নারায়ণগঞ্জের রূপগঞ্জে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে রাশেদ নামের এক তেল ব্যবসায়ী নিহত হয়েছেন। রাতে উপজেলার আধুরিয়া বাসস্ট্যান্ড এলাকায় এঘটনা ঘটে। সে ভোলা জেলার ধলিগৌর নগর এলাকার আলাউদ্দিনের ছেলে।

জানা যায়, আধুরীয়া স্ট্যান্ডের পাশেই তেলের ব্যবসা করতেন তিনি। রাতে একদল ছিনতাইকারী তার দোকানে এসে টাকা চাইলে তা দিতে অস্বীকার করায় ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে টাকা নিয়ে পালিয়ে যায়। পরে আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় ডিকেএমসি হাসপাতালে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

আরও পড়ুন: মোংলায় আগুনে পুড়লো তিন হোটেল, পাঁচ দোকান

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়ার ঘটনার নিশ্চিত করে জানান, রূপগঞ্জ থেকে রাশেদ নামের এক যুবককে ছুরিকাঘাত অবস্থায় ঢামেকে আনা হয়। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।


একাত্তর/আরএ

পঞ্চগড় সদর উপজেলার ঐতিহাসিক মহারাজার দিঘি থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় নিহতের হাতে একটি চিরকুট পাওয়া গেছে। 
নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিখোঁজ হওয়ার পাঁচ দিন অতিবাহিত হলেও এখনো সন্ধান মেলেনি বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী ছাইবা আক্তারের (১৬)। গত ৯ জুলাই দুপুরে উপজেলার কাঞ্চন পৌরসভার কাঞ্চন দক্ষিণ বাজার সানলাইট সিনেমা...
নারায়ণগঞ্জের সোনারগাঁ ও বন্দরে আলাদা দুটি ডাকাতির ঘটনায় ডাকাত দলের দুই সর্দারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের মেঘনা টোল প্লাজায় এক জাপান প্রবাসীর পরিবার...
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬ এ দেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বি.আর বিলকিস। 
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) মোট ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকা ব্যয় সম্বলিত আটটি উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছে।
গেলো ২৪ ঘণ্টায় সারাদেশে হাম সন্দেহে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি।
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বাংলাদেশের সার্বিক সংস্কার ব্যবস্থাকে যুক্তরাষ্ট্র জোরালোভাবে সমর্থন করে বলে জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একই সঙ্গে সংস্কার ইস্যুতে বিএনপির সঙ্গে আলোচনা ও নেগোসিয়েশন করা হবে বলেও মার্কিন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর