নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়াতে কোস্টগার্ড অভিযান চালিয়ে পাচারকালে তিন হাজার দুই শত লিটার পামওয়েল ও ডিজেল জব্দ করেছে।
সোমবার (৭ নভেম্বর) দিবাগত রাত একটার সময় হাতিয়ার বাংলাবাজার থেকে এ তেলগুলো জব্দ করা হয়।
কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. কেএম শফিউল কিঞ্জল জানান, গোপন খবরের ভিত্তিতে হাতিয়ার বাংলাবাজারে বিশেষ অভিযান চালিয়ে অবৈধভাবে পাচারকালে দুই হাজার ছয়শত লিটার পামওয়েল ও ছয়শত লিটার ডিজেল জব্দ করা হয়। তবে এসময় কোস্টগার্ডের উপস্থিতি টের পয়ে তেল পাচারকারীরা পালিয়ে যায়।
আরও পড়ুন: সিরাজগঞ্জে আগুনে পুড়লো ছয় গুদাম
এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত পামওয়েল ও ডিজেল উপজেলা নির্বাহী অফিসারের নিকট হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
একাত্তর/জো