সিরাজগঞ্জে আগুনে পুড়লো ছয় গুদাম

আপডেট : ০৮ নভেম্বর ২০২২, ০৩:৩১ পিএম

সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌরশহরের ঝিকিড়া মহল্লায় পাট বন্দরে আগুন লেগে ১০টি গুদাম পুড়ে গেছে।

সোমবার (৭ নভেম্বর) গভীর রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগুনে গুদামে থাকা প্রায় ১৫ হাজার মন পাট ও ৬০ হাজার পাটের বস্তা পুড়ে গেছে বলে দাবি মালিকদের।

অগ্নিকাণ্ডের খবরে সিরাজগঞ্জ, উল্লাপাড়া, শাহজাদপুর, তাড়াশ ও পাবনা ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ করে।

মঙ্গলবার (৮ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পাট ব্যবসায়ী আসাদুল ইসলাম জানান, পাট গুদাম থেকে রাত আড়াইটার দিকে আগুনের সূত্রপাত হয়।

ক্ষতিগ্রস্ত গুদাম মালিক ও পাট ব্যবসায়ীরা হলেন- বাসুদেব সাহা, আসাদুল ইসলাম, সোহেল, রজব আলী সরকার, ডাবলু, আইয়ুব আলী, ইউনুস আলী, রিপন সাহা, সঞ্জয় সাহা, রাশেদা খানম পাতা, তারাপদ কুন্ডু ও শহিদুল ইসলাম।

ক্ষতিগ্রস্ত পাট ব্যবসায়ীরা জানান, তারা বিভিন্ন হাট থেকে পাট কিনে দেশের বিভিন্ন পাট মিলে বিক্রি করে থাকেন। এখন পর্যন্ত মিলগুলো পাট ক্রয় শুরু না করায় ব্যবসায়ীরা তাদের পাট আগুনে পুড়ে যাওয়া গুদামে মজুদ করেছিলেন। অগ্নিকাণ্ডের কারণে পাট পুড়ে যাওয়ায় তারা একেবারে নিঃস্ব হয়ে পড়েছেন।

পাবনা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক সারফুল ইসলাম ভূঁইয়া জানান, রাতেই তারা খবর পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজ শুরু করেন। ইতোমধ্যে বিভিন্নস্থান থেকে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজে অংশ নেয়। মঙ্গলবার ভোর ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

সহকারী পরিচালক আরো বলেন, ফায়ার সার্ভিস থেকেও অগ্নিকাণ্ডের কারণ তদন্ত করে দেখা হবে।

ক্ষতিগ্রস্ত পাট ব্যবসায়ী বাসুদেব সাহা ও আসাদুল ইসলাম জানান, তাদের নিজস্ব গুদামে নিজেদের প্রায় ৬ হাজার মন পাট ছিল। কোনভাবেই এসব পাট তারা বাঁচাতে পারেননি।

তিনি আরো জানান, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পাট মিল বা অন্য কোন কাজে ব্যবহার করা যায় না।

উল্লাপাড়া পাটবন্দর বনিক সমিতির সভাপতি আমিরুল ইসলাম আরজু জানান, অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখন জানা যায়নি। ক্ষতিগ্রস্ত পাট ব্যবসায়ী ও গুদাম মালিকদের প্রায় ১০ কোটি টাকার ক্ষতি হয়েছে। এই অগ্নিকাণ্ডের ফলে তারা একেবারে নিঃস্ব হয়ে গেছেন।

আরও পড়ুন: শিশু ধর্ষণের পর হত্যার ঘটনায় দুইজনের ফাঁসি

উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উজ্জল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে জানান, অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে নিশ্চিত না হয়ে এই মুহূর্তে তারা কিছুই বলতে পারবেন না। তবে এ ব্যাপারে দ্রুত তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

উল্লাপাড়ার সংসদ সদস্য তানভীর ইমাম মঙ্গলবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্ত পাট ব্যবসায়ী এবং গুদাম মালিকদের সঙ্গে কথা বলেন।


একাত্তর/আরএ

নেত্রকোণার কলমাকান্দায় একটি বাজারে আগুনের ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে অন্তত ছয়টি কাপড়ের দোকান। তবে আগুনের ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট...
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ডিবি (গোয়েন্দা) পুলিশ পরিচয়ে একটি প্রাইভেটকারের গতি রোধ করে যাত্রীদের মারধর, মালামাল ছিনতাই এবং ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে...
সিরাজগঞ্জ সদরের একটি আঞ্চলিক সড়কে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য আয়নুল হকের ওপর হামলা ও তার গাড়ি ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি তমাল সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর