নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবৈধ আবাসিক গ্যাস সংযোগের বিরুদ্ধে তিতাস গ্যাস কর্তৃপক্ষের অভিযানে তিনটি পয়েন্টে সাড়ে তিন হাজার অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
বুধবার (১৬ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার গোলাকান্দাইল এলাকায় এই অভিযান চালানো হয়।
এই অভিযান চলাকালে অবৈধ সংযোগ বিচ্ছিন্নের পাশাপাশি অবৈধ সংযোগে ব্যবহৃত পাইপ, রাইজার ও রেগুলেটর জব্দ করা হয়।
তিতাসের সোনারগাঁও আঞ্চলিক বিপণন বিভাগের উপ-প্রকৌশলী রিয়াজুল ইসলাম জানান, গত কয়েক বছরে রূপগঞ্জে গ্যাস লুটপাটের মহোৎসব চালিয়ে একটি প্রভাবশালী মহল অর্ধ-লক্ষাধিক অবৈধ সংযোগ দিয়েছে। সেসব সংযোগ চিহ্নিত করে তা বিচ্ছিন্নে টানা অভিযান করছেন তারা।
আরও পড়ুন: নকলায় কীটনাশক পানে তরুণের মৃত্যু
এরই ধারাবাহিকতায় গোলাকান্দাইল এলাকায় উচ্চচাপ সম্পন্ন গ্যাস পাইপ থেকে নেয়া ওই সাড়ে তিন হাজার অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয় বলে জানান তিনি।
একাত্তর/জো