বেগমগঞ্জে একনলা বন্দুকসহ সন্ত্রাসী আটক

নোয়াখালীর বেগমগঞ্জে একটি একনলা বন্দুকসহ এক সন্ত্রাসীকে আটক করেছে র‍্যাব-১১। 

শুক্রবার (১৮ নভেম্বর) রাতে উপজেলার জিরতলী এলাকা থেকে তাকে আটক করা হয়।

জানা গেছে, আটককৃত জাহিদুল ইসলাম ফারাবী (২১) মধ্য জিরতলী গ্রামের উত্তর হাওলাদার বাড়ির বাসিন্দা।

র‍্যাব-১১ সিপিসি-৩ নোয়াখালী কার্যালয়ের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার মাহমুদুল হাসান জানান, গোপন খবরের ভিত্তিতে অস্ত্রধারী ওই সন্ত্রাসীকে একটি একনলা বন্দুকসহ আটক করা হয়। এলাকায় মারামারি, দাঙ্গা-হাঙ্গামাসহ বিভিন্ন অপকর্মের সাথে তিনি জড়িত বলে প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে। 

আরও পড়ুন: মোংলায় নদীতে পড়ে জেলে নিখোঁজ

আটককৃতের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান র‍্যাবের এই কোম্পানি কমান্ডার।


একাত্তর/জো