মোংলায় নদীতে পড়ে জেলে নিখোঁজ

আপডেট : ১৯ নভেম্বর ২০২২, ১১:৫৪ এএম

বাগেরহাটের মোংলার পশুর নদীর হাড়বাড়ীয়া এলাকায় মাছ ধরতে গিয়ে নৌকা থেকে পড়ে এক জেলে নিখোঁজ হয়েছেন। 

শুক্রবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে নদীতে পড়ে যাওয়া ওই জেলের এখনও কোনো সন্ধান মেলেনি। 

শনিবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নিখোঁজের সন্ধানে উদ্ধার তৎপরতা শুরু হয়েছে। 

উপজেলার চিলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. ফজলুর রহমান জানান, নিখোঁজ জেলে বশির শেখ (৪০) জয়মনি গ্রামের তৈয়ব আলী শেখের ছেলে। বশির চরপাটা/চরজাল দিয়ে নদীতে মাছ ধরতেন। নিখোঁজ বশির মৌসুম ভিত্তিক নদীতে মাছ ধরে ও সুন্দরবনে কাঁকড়া আহরণ করে জীবিকা নির্বাহ করতেন। বশিরের দুই ছেলে ও স্ত্রীর সংসারে এখন চলছে শোকের মাতম। 

নিখোঁজের পরিবার ও স্থানীয়রা জানান, বন্দরের পশুর নদীর হাড়বাড়ীয়া এলাকায় মাছ ধরতে গিয়ে গত রাতে নৌকা থেকে পড়ে নিখোঁজ হন বশির। এরপর ওই নৌকায় থাকা তার অপর সহযোগী জেলে সজীব আকন (২২) সাথে সাথে নদীতে লাফিয়ে পড়ে তাকে খুঁজতে শুরু করেন। তিনি ব্যর্থ হয়ে পরিবার ও স্থানীয়দের খবর দিলে স্বজন ও স্থানীয় অপর জেলেরা মিলে নিখোঁজের সন্ধানে তল্লাশি চালিয়ে না পেয়ে ফিরে আসেন। পরবর্তীতে বিষয়টি কোস্টগার্ডকে জানালে সকাল থেকে ওই এলাকায় তল্লাশি অভিযান শুরু করেন কোস্টগার্ড সদস্যরা। 

আরও পড়ুন: হাসপাতালে ছাত্রলীগের হামলা, মন্ত্রীর মধ্যস্থতায় মীমাংসা

কোস্ট গার্ড পশ্চিম জোনের স্টাফ অফিসার (অপারেশন্স) লে. কমান্ডার মেজবাউদ্দিন আহমেদ জানান, নিখোঁজ জেলের সন্ধানে ঘটনাস্থলের উদ্দেশ্যে কোস্টগার্ডের একটি উদ্ধারকারী দল সকালেই পাঠানো হয়েছে। সেখানে পৌঁছে ইতোমধ্যে উদ্ধার অভিযান শুরু করেছেন তারা।   


একাত্তর/জো

‘ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো’-কালজয়ী এই গানের স্রষ্টা, প্রেম ও দ্রোহের কবি রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ্’র ৭০তম জন্মবার্ষিকী নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হলো। তিনটি উপলক্ষে শুক্রবার...
সুন্দরবনে দস্যু ‘সম্রাট বাহিনী’র হাতে জিম্মি থাকা চার জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড। রোববার (১১ অক্টোবর) দুপুরে সুন্দরবনের শিপসা নদীর আরবানিয়া খাল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের...
খুলনায় রোগী নামিয়ে খালি গাড়ি নিয়ে মোংলায় ফিরছিলেন চালক। মাঝপথে জিরো পয়েন্ট এলাকা থেকে গাড়িতে তুলে নিলেন এক ব্যবসায়ীর ছয়টি ছাগল। সরকারি অ্যাম্বুলেন্সে ছাগল চড়ানোর সেই দৃশ্য মুঠোফোনে ধারণ করে ফেসবুকে...
বাগেরহাটের শরণখোলায় নিখোঁজের তিন দিন পর ৯ বছরের এক শিশুর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামের বাড়ির পাশের একটি...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর