রাজবাড়ীতে এক সন্তানের জননী রেশমি বেগম (৩৫) ও রানু (১২) নামের তৃতীয় শ্রেণীর এক স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৩ নভেম্বর) দুপুর ২টার দিকে রাজবাড়ী সদর হাসপাতালের মর্গ থেকে ময়নাতদন্ত শেষে মরদেহ দুটো পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
নিহত রেশমি পাংশা উপজেলার মাছপাড়া ইউনিয়নের ফলিমারা গ্রামের নায়েব আলীর স্ত্রী।
রানু রাজবাড়ী সদর উপজেলার আলাদীপুর গ্রামের রানার মেয়ে এবং আলাদীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী।
জানা যায়, রেশমি বেগম পারিবারিক কলহের জেরে গত মঙ্গলবার সকালে নিজ বাড়ির ঘরের আড়ার সাথে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন। পুলিশ এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়েরের পর মরদেহ রাজবাড়ী মর্গে পাঠায়।
অপরদিকে নিহত রানুও রাগের বশে ঘরের আড়ার সাথে ঝুলে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
আরও পড়ুন: আত্মসমর্পণ করা ১০১ ইয়াবা কারবারির দেড় বছরের সাজা
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাত হোসেন বলেন, রানু গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। মরদেহ উদ্ধার করে বুধবার ময়নাতদন্তের জন্য রাজবাড়ী মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা চলমান।
একাত্তর/আরএ