আত্মসমর্পণ করা ১০১ ইয়াবা কারবারির দেড় বছরের সাজা

আপডেট : ২৩ নভেম্বর ২০২২, ০৪:০৬ পিএম

কক্সবাজারের টেকনাফে আত্মসমর্পণকারী ১০২ মাদক কারবারির বিরুদ্ধে দায়ের করা মাদক মামলায় তাদের দেড় বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। রায়ে আসামিদের ২০ হাজার টাকা করে অর্থদণ্ডেরও আদেশ দেওয়া হয়েছে। এছাড়া তাদের বিরুদ্ধে পুলিশের করা অস্ত্র মামলায় সবাইকে খালাস দেওয়া হয়েছে। 

বুধবার (২৩ নভেম্বর) বেলা দুইটার দিকে জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল এ রায় ঘোষণা করেন। এ সময় আদালতে ১৭ জন উপস্থিত ছিলেন। বাকি ৮৪ জনকে পলাতক দেখানো হয়েছে।

কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. ফরিদুল আলম জানান, ১০১ জনের প্রত্যেককে এক বছর ছয় মাস করে কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি প্রত্যেককে ২০ হাজার করে জরিমানা করা হয়। এছাড়া ওই সময় দায়ের করা অস্ত্র মামলায় সাক্ষ্য প্রমাণে প্রমাণিত না হওয়ায় তাদেরকে খালাস দেয়া হয়।

তিনি বলেন, মামলার সব আসামি নিজেদের ইয়াবা কারবারি হিসেবে অপরাধ স্বীকার করে আত্মসমর্পণ করেছিলেন। রাষ্ট্রপক্ষ আদালতের কাছে আসামিদের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণে সক্ষম হয়েছেন।

আদালতের বরাতে পিপি বলেন, আদালত অবজারভেশনে বলেছেন যাতে আগামী দিনে কেউ এ পেশায় না ফিরে সে জন্য এ রায় ভুমিকা রাখবে। এ রায় ইয়াবা চোরাকারবারিদের জন্য দৃষ্টান্তমূলক হয়ে থাকবে।

আরও পড়ুন: ভাইরাল হতে ‘ব্যাংকে টাকা নেই’ গুজব ছড়ান সাইফুল

এদিকে আসামি পক্ষের আইনজীবি মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, মামলার শুনানি পর্যায়ে রাষ্ট্রপক্ষ আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে পারেনি। তাদের ক্রসফায়ারের ভয় দেখিয়ে আত্মসমর্পণে বাধ্য করা হয়েছে। এমনকি আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের দিনেও পুলিশি হেফাজতে ছিলো কোনো কোনো আসামি।

২০১৯ সালের ১৬ ফেব্রুয়ারি টেকনাফে আত্মসমর্পণ করেন ১০২ জন ইয়াবা কারবারি। তদের মধ্যে একজন কারাগারে মারা যান। জামিন নিয়ে পলাতক আছেন ৮৪ জন।


একাত্তর/এসি

চট্টগ্রামের পাহাড়ে ১০ বছর বয়সী শিশু আবিদা সুলতানা আয়নীকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে হত্যা ও মরদেহ গুম করার মামলায় অভিযুক্ত একমাত্র আসামি মো. রুবেলকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় সরকার পাশে রয়েছে উল্লেখ করে সমাজের বিত্তবানদেরও বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর আহবান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন...
টানা ৯ দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে কক্সবাজারের চকরিয়া, পেকুয়া ও মাতামুহুরী উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এতে প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কনফিডেন্স সল্ট লিমিটেড কারখানায় আগুনে ঘটনায় অগ্নিদগ্ধ দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর