বিরামপুরে ধানক্ষেত থেকে প্রৌঢ়ের মরদেহ উদ্ধার

দিনাজপুরের বিরামপুরে নিজ বাড়ির পাশের ধানক্ষেত থেকে এক প্রৌঢ়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১২ ডিসেম্বর) সকালে বিরামপুর-ঘোড়াঘাট সড়কের রেলগেট সংলগ্ন বেগমপুর গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

জানা গেছে, আশরাফুল ইসলাম (৪৫) বিরামপুর উপজেলার বেগমপুর গ্রামের মৃত কফিল উদ্দিনের ছেলে। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে বাড়ির পাশের ধানক্ষেত থেকে আশরাফুলের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।

আরও পড়ুন: মানিকছড়িতে তরুণের গলাকাটা মরদেহ উদ্ধার

বিষয়টি নিশ্চিত করে বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত জানান, এটি একটি হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। প্রকৃত রহস্য উদঘাটনের জন্য তদন্ত চলছে।


একাত্তর/জো