খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার সেমুতাং গ্যাসফিল্ড এলাকায় নিজ বাড়ির শয়নকক্ষ থেকে এক তরুণের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১০ ডিসেম্বর) দিবাগত রাত মধ্যরাতে মানিকছড়ি থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
জানা গেছে, নিহত তরুণ মো. সাজ্জাদ হোসেন (২৪) যোগ্যাছোলা ইউনিয়নের সেমুতাং গ্যাসফিল্ড এলাকার বাসিন্দা মো. মাসুদ রানার পুত্র। তিনি কাতার প্রবাসী ছিলেন।
পরিবারের সদস্যরা জানায়, রাতের আধারে ঘরে ঢুকে তাকে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
আরও পড়ুন: কালীগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
ঘটনার সত্যতা নিশ্চিত করে মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহনূর আলম জানান, হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে পুলিশ কাজ শুরু করেছে।
একাত্তর/জো
