কুড়িগ্রাম সদর উপজেলায় দাঁড়িয়ে থাকা ব্যাটারিচালিত অটোরিকশায় যাত্রীবাহী বাসের চাপায় দুইজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় গুরুতর আহত বাসচালককে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শনিবার (২৪ ডিসেম্বর) সকাল ৮টার দিকে ত্রিমোহনী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, নিহত আব্দুল হান্নানের বাড়ি রাজারহাটের টগরাইহাট এলাকায়। অপরজনের পরিচয় নিশ্চিত হতে পারেনি পুলিশ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে উলিপুর উপজেলা থেকে ছেড়ে আসা ঢাকাগামী আমার এন্টারপ্রাইজ নামের একটি যাত্রীবাহী কোচ ত্রিমোহনী বাজার এলাকায় পৌছায়। কোচটি প্রথমে নিয়ন্ত্রণ হারিয়ে ত্রিমোহনী মোড়ে দাড়িয়ে থাকা একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে চাপা দিয়ে রাস্তার পাশে একটি মুদি দোকানের ভিতর ঢুকে পড়ে।
এসময় অটোরিকশার চালক লাফ দিয়ে বেঁচে গেলেও অটোরিকশায় বসে থাকা যাত্রী আব্দুল হান্নান ও পিছনে দাঁড়িয়ে থাকা অপর একজন নিহত হন।
আরও পড়ুন: দুই হাজার মিটার অবৈধ জালসহ আট জেলে আটক
কুড়িগ্রাম সদর থানা পুলিশের এসআই জাহিদ হাসান জানান, উলিপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী আমার এন্টারপ্রাইজ নামে একটি দিবা কোচের চাপায় দুইজন নিহত হয়েছে। নিহতদের একজনের পরিচয় পাওয়া গেছে।
নিহতদের মরদেহ কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে জানিয়ে তিনি বলেন, কোচটি থানায় নিয়ে যাওয়া হয়েছে।
একাত্তর/এসজে