দুই হাজার মিটার অবৈধ জালসহ আট জেলে আটক

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২২, ০৩:৫১ পিএম

অবৈধ বেড়জাল দিয়ে মাছের পোনা ধরা বন্ধে কুয়াকাটার চরবিজয় সাগর মোহনায় অভিযান চালিয়ে আট জেলেকে আটক করেছে মৎস্য বিভাগ।

শুক্রবার (২৩ ডিসেম্বর) দিনভর অভিযানে সাগরে মাছ ধরা অবস্থায় প্রায় দুই হাজার মিটার বেড় জালসহ তাদের আটক করা হয়। এসময় প্রায় ১৫ মন বিভিন্ন প্রজাতির মাছও জব্দ করা হয়।

কলাপাড়া উপজেলা মেরিন ফিসারিজ অফিসার আশিকুর রহমান জানান, বরিশাল মৎস্য বিভাগের উপ-পরিচালক আনিসুর রহমান তালুকদার, পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা আজহারুল ইসলাম ও কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহার নেতৃত্বে শুক্রবার সকালে গভীর সমুদ্রের চরবিজয় মোহনায় এই অভিযান চালানো হয়। 

তিনি আরও জানান, অভিযানে অবৈধ বেড়জাল দিয়ে মাছ শিকার করার অভিযোগে আনোয়ার খান, মামুন খান, সোহাগ হাওলাদার, আসলাম ফকির, রহিম হাওলাদার, আবু সালেহ, মনির হাওলাদার ও ফারুককে আটক করা হয়। জব্দ করা হয় দুই হাজার মিটার বেড়জালসহ ১৫ মন বিভিন্ন জাতের মাছের পোনা।

আরও পড়ুন: সিলিন্ডার বিস্ফোরণে ঝালমুড়ি বিক্রেতার মৃত্যু

আটক আট জেলেকে সামুদ্রিক মৎস্য আইনে গ্রেপ্তার দেখিয়ে মহীপুর থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানান এই মেরিন ফিসারিজ কর্মকর্তা।


একাত্তর/জো

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কুয়াকাটা সংলগ্ন কাউয়ার চর সমুদ্র সৈকতে ভেসে এসেছে প্রায় ৫৬ ফুট দৈর্ঘ্যের একটি মৃত তিমি।
পটুয়াখালীর কলাপাড়ার কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে বিশাল আকৃতির একটি মৃত তিমি ভেসে এসেছে।
এ সময় সৈকতজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। অনেককে স্নান শেষে পরিবারসহ গীতা পাঠ, প্রার্থনা ও ধর্মীয় আচার-অনুষ্ঠানে অংশ নিতে দেখা যায়।
পটুয়াখালীর কুয়াকাটা এলাকা থেকে গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া পাঁচ জেলে আট দিন পর জীবিত ফিরে এসেছেন। শনিবার (৫ অক্টোবর) সন্ধ্যায় তারা বাড়ি ফেরেন। এতে উপকূলজুড়ে স্বস্তি ফিরেছে জেলে...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর