প্রেমের ফাঁদে ফেলে ছিনতাই চক্রের তিন সদস্য আটক

চট্টগ্রামের পতেঙ্গায় প্রেমের ফাঁদে ফেলে নগদ অর্থ মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার ঘটনায় এক নারীসহ প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বুধবার (১৫ ফেব্রুয়ারি) নগরীর পতেঙ্গার কাঠগড় এলাকা থেকে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। 

পুলিশ জানায়, মূলত মোবাইল ফোন ও ফেসবুকে পরিচয়ের মাধ্যমে প্রেমের ফাঁদে ফেলে দেশের বিভিন্ন স্থান থেকে চট্টগ্রামের পতেঙ্গায় এনে জিম্মি করে টাকা-পয়সা ও প্রয়োজনীয় জিনিসপত্র হাতিয়ে নেয় চক্রটি। 

আরও পড়ুন: ফতুল্লায় বসতঘরে আগুন লেগে ঘুমন্ত নারীর মৃত্যু

এ বিষয়ে পতেঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নূর জানান, আটককৃতদের আইনি ব্যবস্থা গ্রহণের পর আদালতে প্রেরণ করা হবে।


একাত্তর/জো