ফতুল্লায় বসতঘরে আগুন লেগে ঘুমন্ত নারীর মৃত্যু

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:০৫ পিএম

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি বসতঘরে আগুন লেগে ঘুমন্ত এক নারীর মৃত্যু হয়েছে। 

বুধবার (১৫ ফেব্রুয়ারি) ভোররাতে ফতুল্লার বক্তাবলীতে ইটখোলার পাশে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত নারী রোকেয়া বেগম বক্তাবলী এনবিএম ইটখোলার শ্রমিক হারুন অর রশিদের স্ত্রী। তাদের গ্রামের বাড়ি কিশোরগঞ্জে।

ফতুল্লা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আলম হোসেন জানান, বক্তাবলীর এনবিএম ইটখোলার পাশে শ্রমিকদের বসতঘরে আগুন লাগে। ফায়ার সার্ভিসের দুই ইউনিটের এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে খুপরি ঘরে থাকা এক নারী শ্রমিক নিহত হন। এতে শতাধিক ঘর পুড়ে গেছে বলেও জানান তিনি।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। তদন্ত শেষে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাবে।

আরও পড়ুন: রাজৈরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

ফতুল্লা মডেল থানার ওসি শেখ রেজাউল হক দিপু জানান, ফায়ার সার্ভিসের দুই ইউনিটের এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।


একাত্তর/জো

নারায়ণগঞ্জের রূপগঞ্জের আলোচিত হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া ও তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী কালাই সবুজ এবং তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শিল্প প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং পণ্যবাহী যানবাহন চলাচলে চাঁদা দাবির অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। দাবি করা টাকা না দেওয়ায় সিমেন্টবাহী গাড়িতে হামলা, ভাঙচুর ও...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও নিরাপদ খাদ্যসংক্রান্ত বিধি না মানার অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে মোট ছয় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
নারায়ণগঞ্জের বন্দর এলাকায় গ্যাস লাইনের লিকেজ থেকে জমে থাকা গ্যাসে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হয়ে স্ত্রী ও ছেলের পর এবার মারা গেলেন ২৪ বছর বয়সী রাজমিস্ত্রি মাইদুল।
ভারতের ব্যবসায়ী সংগঠনের ডাকা ধর্মঘট প্রত্যাহারের পর টানা পাঁচ দিন বন্ধ থাকার শেষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পুনরায় শুরু হয়েছে বাংলাদেশ-ভারতের দ্বিপক্ষীয় পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম।...
ঢাকার সাভার উপজেলার আশুলিয়ার জামগড়া এলাকায় একটি চারতলা ভবনের তালাবদ্ধ কক্ষ থেকে এক দম্পতি ও তাঁদের আনুমানিক পাঁচ মাস বয়সী মৃত ভ্রূণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত আড়াইটার দিকে মধ্য...
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এর দ্বিতীয় দিনে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন ঘুরে দেখেছেন জনপ্রিয়...
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনে সরকারের ‘সবার আগে বাংলাদেশ’ পররাষ্ট্রনীতির আওতায় দেশের জাতীয় স্বার্থ, অর্থনৈতিক সম্ভাবনা ও উন্নয়নের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর