বেনাপোলে জামায়াত-শিবিরের ২৩ নেতাকর্মী গ্রেপ্তার

বেনাপোলের পুটখালী গ্রামে অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের ২৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পোর্ট থানা পুলিশ। 

শনিবার (১৮ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে পুটখালী গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, আটক ব্যক্তিরা সবাই পুটখালী ইউনিয়নের বাসিন্দা।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন ভূইয়া জানান, শনিবার রাতে বেনাপোল পোর্ট থানার বারোপোতা গ্রামে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা গোপন বৈঠক করছিল। গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে সেখানে উপস্থিত হয় পুলিশ। 

এসময় পুলিশর উপস্থিতি দেখতে পেয়ে নেতাকর্মীরা পুলিশের উপর ইট পাটকেল, লাঠি দিয়ে হামলা চালায়। পরে পুলিশ অভিযান চালিয়ে ২৩ নেতাকর্মীকে আটক করে। এছাড়াও ৫টি ককটেল উদ্ধার করা হয়।

আরও পড়ুন: ভোজ অনুষ্ঠান থেকে আটক ২০, দাবি নাশকতার বৈঠক

ওসি আরও জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 


একাত্তর/এসজে