ভোজ অনুষ্ঠান থেকে আটক ২০, দাবি নাশকতার বৈঠক

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:৫৭ পিএম

চাঁপাইনবাবগঞ্জে একটি মাদরাসার অভিভাবক সমাবেশ ও বার্ষিক ভোজ অনুষ্ঠান থেকে ২০ জনকে আটক করা হয়েছে। পুলিশের দাবি, ওই সমাবেশের আড়ালে নাশকতার বৈঠক করা হচ্ছিলো এবং আটকরা জামায়াত-শিবিরের কর্মী।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে জেলার সদর উপজেলার বেতবাড়িয়া এলাকা থেকে তাদের আটক করা হয়। তবে তাৎক্ষণিক আটকদের সম্পর্কে পুলিশ বিস্তারিত জানায়নি।

মাদরাসাটির ব্যবস্থাপনা পরিচালকের দাবি, এটি জামায়াতের কোনো গোপন বৈঠক বা কোন রাজনৈতিক অনুষ্ঠান ছিলো না।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ একেএম আলমগীর জাহান জানান, বেতবাড়িয়া এলাকায় জাবানুল নূর আল জামিয়াতুল ইসলামিয়া মাদরাসার অভিভাবক সমাবেশ ও বার্ষিক ভোজের অনুষ্ঠানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।  

image


তার দাবি, অভিভাবক সমাবেশ ও বার্ষিক ভোজের আড়ালে জামায়াত-শিবির কর্মীরা  নাশকতা করার জন্য গোপন বৈঠক করছিলো। গোপন খবরে তাদের আটক করা হয়েছে।

আরও পড়ুন: পরিবেশ রক্ষা করেই উৎপাদনে রামপাল বিদ্যুৎ কেন্দ্র

তিনি জানান, এসময় সেখান থেকে জামায়াত নেতা মতিউর রহমান নিজামী, আবু আলা মওদুদী, দেলওয়ার হোসেন সাইদিসহ কয়েকজনের লেখা ১০টি জিহাদি বই জব্দ করা হয়েছে।

তবে বিস্তারিত জানতে চাইলে আনুষ্ঠানিকভাবে কথা বলতে রাজি হননি পুলিশের এই কর্মকর্তা।


একাত্তর/এসি

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় একটি আমবাগানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য ও ককটেল উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। গোপন খবরের ভিত্তিতে চালানো এই যৌথ অভিযানে ৯২টি ককটেল,...
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় কীটনাশকের দোকানে অবৈধভাবে সার মজুত রাখার দায়ে এক ব্যবসায়ী ডিলারকে কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ঘটনাটি নিশ্চিত করেছেন শিবগঞ্জ উপজেলার সহকারী...
ফারাক্কা বাঁধ থেকে মাত্র ১৮ কিলোমিটার ভাটিতে চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী এলাকায় পদ্মা নদীর পানি কমার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে স্রোতের তীব্রতা ও তীব্র নদীভাঙন। গত মাত্র তিন দিনের ব্যবধানে শিবগঞ্জ...
চাঁপাইনবাবগঞ্জে গরুবোঝাই একটি নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত আটজন।
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর