গাংনী‌তে ছেলের বটির কোপে বাবা খুন

মে‌হেরপু‌রের গাংনীতে মানসিক প্রতিবন্ধী ছেলের বটির কো‌পে বাবা নিহত হ‌য়ে‌ছেন। 

শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার হাড়ভাঙ্গা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত আফেল উদ্দীন (৫৮) ওই গ্রামের মৃত ইয়াদ আলীর ছেলে।

নিহতের পরিবার ও স্থানীয়রা জানায়, সকালে নিজ বাড়িতে বসে ছিলেন বৃদ্ধ আফেল উদ্দীন। এসময় তার জন্মগতভা‌বে মানসিক প্রতিবন্ধী ছেলে সুজন এসে তরকারি কাটার ব‌টি দি‌য়ে আকস্মিক পেছন থেকে তার ঘাড়ে কোপ দেন। এতে ঘটনাস্থলেই মৃত্যুর কো‌লে ঢলে পড়েন তিনি। প্রতিবেশীরা সুজন‌কে ধর‌তে গিয়েও ব্যর্থ হয়।

আরও পড়ুন: রাঙ্গামাটিতে ছুরিকাঘাতে তরুণ খুন, দারোয়ান আহত

গাংনী থানার‌ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হচ্ছে। পাশাপাশি সুজন‌কেও গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।


একাত্তর/জো