রাঙ্গামাটিতে ছুরিকাঘাতে তরুণ খুন, দারোয়ান আহত

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:০১ পিএম

রাঙ্গামাটি শহরের বনরূপা কবরস্থান এলাকায় বুকে ছুরিকাঘাত করে এক তরুণকে হত্যা এবং ঘটনা দেখে ফেলায় মার্কেটের দায়োরানকে ছুরিকাঘাতে আহত করেছে ঘাতক আরেক তরুণ। 

শনিবার (২৫ ফেব্রুয়ারি) ভোরে এই হত্যাকাণ্ড ও হত্যাচেষ্টার ঘটনা ঘটে। 

জানা গেছে, নিহত তরুণ এজাজুল হক রাব্বী (২৮) বনরূপার বিএম মার্কেটের ব্যবসায়ী মোজাম্মেল হকের ছোট ছেলে। তাকে হত্যার সময় ঘটনা দেখে ফেলায় মার্কেটের দারোয়ান আমীর আলীকেও ছুরিকাঘাতে হত্যার চেষ্টা করে ঘাতক তরুণ। গুরুতর অবস্থায় আমীর আলী বর্তমানে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

ঘটনাস্থলে নিহতের সুরতহাল করা কোতোয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) আবু নোমান জানান, নিহতের বুকের বাম পাশে একটি বড় আঘাত ও একটি ছোট আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ছুরির আঘাতে রক্তক্ষরণে রাব্বীর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বলেও জানান তিনি। 

ঘটনাস্থলে সুরতহাল শেষে নিহতের মরদেহ উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয় বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন দারোয়ান আমীর আলী জানান, ভোররাতে রাব্বী ও তার বন্ধু মিলে ঝগড়ায় লিপ্ত হয়। কিছুক্ষণ পরে রাব্বীর বন্ধু কোমর থেকে ছুরি বের করে রাব্বীর বুকের বামপাশে সজোরে ছুরিকাঘাত করে। এসময় তিনি এগিয়ে গেলে ঘাতক তরুণ তাকেও পেছন থেকে ছুরিকাঘাত করে। এসময় তিনি চিৎকার শুরু করলে ঘাতক তরুণ পালিয়ে যান বলেও জানান তিনি। 

আরও পড়ুন: নড়াইলে কলেজছাত্রের মরদেহ উদ্ধার

নিহত রাব্বীর পিতা ব্যবসায়ী মোজাম্মেল হক জানান, নিহতের বন্ধুরা এ ঘটনার সাথে জড়িত। রাত এগারোটার সময় রাব্বীর সাথে তার পরিবারের সর্বশেষ কথা হয়। এরপর সকালে তার মরদেহ পড়ে থাকার খবর পেয়ে তারা ঘটনাস্থলে এসে তার পরিচয় নিশ্চিত হয়েছেন। 


একাত্তর/জো 

ঈদের টানা ছুটিতে পর্যটকদের পদচারণায় আবারও সরব হয়ে উঠেছে পাহাড় আর হ্রদের শহর রাঙামাটি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ভ্রমণপিপাসুদের ভিড়ে মুখর এখন ঝুলন্ত সেতু, কাপ্তাই হ্রদ, পর্যটন হলিডে...
কাপ্তাই হ্রদে মাছের সুষ্ঠু প্রজনন, বংশবৃদ্ধি এবং অবমুক্ত করা পোনার স্বাভাবিক বিস্তার নিশ্চিত করতে সব ধরনের মাছ শিকারে নিষেধাজ্ঞা জারি করেছে রাঙ্গামাটি জেলা প্রশাসন।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ান বলেছেন, পার্বত্য চট্টগ্রামে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সংস্কৃতি অত্যন্ত সমৃদ্ধ। সামাজিক উৎসবের মাধ্যমেই আমাদের এই সংস্কৃতিকে টিকিয়ে রাখতে...
রাঙ্গামাটি-চট্টগ্রাম সড়কের সাপছড়ি এলাকায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন। 
ভারতের রাজধানী নয়াদিল্লির মালভিয়া নগরে ভয়াবহ আগুনের ঘটনায় আট বাংলাদেশি আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ী সীমান্তে ২৮ জন বাংলাদেশি নারী, পুরুষ ও শিশুকে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।  বৃহস্পতিবার (৪ জুন) ভোর চারটার দিকে বিএসএফের...
ঘোষিত হলো ২০২৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার। চলচ্চিত্র শিল্পে গৌরবোজ্জ্বল ও অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ এ বছর ২৮টি ক্যাটেগরিতে মোট ৩২ জন বিশিষ্ট শিল্পী ও কলাকুশলীকে এই মর্যাদাপূর্ণ পুরস্কারের...
রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার চাঞ্চল্যকর মামলার যুক্তিতর্ক উপস্থাপন চলছে। বৃহস্পতিবার (৪ জুন) বেলা পৌনে ১২টায় ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে এই যুক্তিতর্ক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর