জামালপুরের দেওয়ানগঞ্জে ভুট্টাক্ষেত থেকে এক ক্ষুদ্র ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৪ মার্চ) বিকেলে উপজেলার উত্তর গামারিয়া গ্রাম থেকে মাটিচাপা দেওয়া অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।
জানা গেছে, নিহত ক্ষুদ্র ব্যবসায়ী ফেরদৌস হাসান ওই গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের পুত্র।
নিহতের প্রথম স্ত্রী নাজমা বেগম জানান, তার স্বামী ফেরদৌস গত ১২ মার্চ রাতে খাবার খেয়ে নিজের মুদি দোকানে ঘুমাতে যান। এরপর থেকেই নিখোঁজ ছিলেন তিনি। এ ঘটনায় সোমবার (১৩ মার্চ) তিনি বাদি হয়ে দেওয়ানগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। নিখোঁজের দুইদিন পর বিকেলে উত্তর গামারিয়া গ্রামের একটি ভুট্টাক্ষেতে মাটি খুঁড়ে তার মরদেহ উদ্ধার করা হয়।
আরও পড়ুন: দুই বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত, আহত ২০
দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল চন্দ্র ধর জানান, পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় নিহতের দ্বিতীয় স্ত্রী মিষ্টি বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এ ব্যাপারে একটি হত্যা মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি।
একাত্তর/জো