দুই বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত, আহত ২০

আপডেট : ১৪ মার্চ ২০২৩, ১১:৪৪ পিএম

নাটোরে বড়াইগ্রামে ওভারটেকিং করতে গিয়ে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (১৪ মার্চ) দুপুর সাড়ে ১২ টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে মানিকপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

জানা গেছে, নিহত অজ্ঞাত ব্যক্তি (৬০) রত্না পরিবহনের যাত্রী ছিলেন।

স্থানীয়রা, পুলিশ ও ফায়ার সার্ভিস আহতদের উদ্ধার করে বড়াইগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা হানিফ পরিবহন ও নাটোর থেকে আসা রত্না পরিবহন মানিকপুর এলাকায় পৌঁছালে হানিফ পরিবহন একটি বাসকে ওভারটেকিং করতে গেলে রত্না পরিবহনের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়ে দুইটি বাসই রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে অনেক যাত্রী আহত হয়। আহতদের উদ্ধার করে বড়াইগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক একজনকে নিহত ঘোষণা করেন।

আরও পড়ুন: ট্রাকের ধাক্কায় খুঁটি উপড়ে পড়ে ফল বিক্রেতার মৃত্যু

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, দুর্ঘটনা কবলিত বাস দুইটি জব্দ করা গেলেও পালিয়ে গেছে এর চালক ও হেলপার। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।


একাত্তর/জো 

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।
‎কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় একটি যাত্রীবাহী বাস ও গরুভর্তি পিকআপের মুখোমুখি সংঘর্ষে অন্তত তিনজন নিহত হয়েছেন।
নাটোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চলমান স্বাস্থ্যসেবা সঙ্কট মোকাবিলায় আগামী কয়েক দিনের মধ্যেই নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) ও করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) চালু করা হবে বলে জানিয়েছেন জাতীয়...
মানিকগঞ্জের সাটুরিয়ায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে অন্তত তিনজন নিহত হয়েছেন।
বিএনপি উন্নয়নের কথা বলে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছে এবং সংস্কারের কথা শুনলেই দলটির ‘গায়ে আগুন লেগে যায়’ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা। 
ভারতের জাতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষা নিট-এর প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষা সংস্কারের দাবিতে উত্তাল আন্দোলনের মধ্যে অনশনরত বিশিষ্ট সমাজকর্মী সোনম ওয়াংচুকের সঙ্গে হাসপাতালে বৈঠক করেছেন কেন্দ্রীয় মন্ত্রীরা।...
দেশের টেক্সটাইল বা বস্ত্র খাতের বিদ্যমান নানা সমস্যা দ্রুত সমাধানের লক্ষে অর্থ উপদেষ্টা ও বাণিজ্যমন্ত্রীর সমন্বয়ে উচ্চপর্যায়ের একটি কমিটি গঠন করে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর