শীতলক্ষ্যা থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। 

বুধবার (২২ মার্চ) দুপুরে আজিবপুর শ্মশান ঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে কাঁচপুর নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) তরজিমুল জানান, নিহতের মরদেহ নদীতে ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। 

আরও পড়ুন: অভিযুক্তকে না পেয়ে দুই শিশুসহ স্ত্রীকে হাজতে নিলো পুলিশ!

নিহতের নাম ও পরিচয় জানার চেষ্টা চলছে এবং এটি হত্যা কিনা, তা তদন্তের পর বিস্তারিত বলা যাবে বলেও জানান এই নৌ-পুলিশ কর্মকর্তা।


একাত্তর/জো