নরসিংদীতে পুলিশি অভিযানে পাঁচ ডাকাত গ্রেপ্তার

নরসিংদীর শিবপুরে ডাকাতি প্রস্তুতিকালে আন্ত জেলা ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

রোববার (২৬ মার্চ) রাতে শিবপুর উপজেলার ইটাখোলার কাঁঠালতলা মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- মাসুদ মিয়া (৩৩), বিল্লাল হোসেন (৪৮), অহিদুল্লাহ (২৫), হোসেন আলী (৫১) ও এছাক মিয়া (৬০)।

সোমবার বিকেল ৩টায় এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) অনির্বাণ চৌধুরী।

তিনি জানান, গ্রেপ্তারকৃতরা আন্ত জেলা ডাকাত দলের সদস্য। এলাকায় ডাকাতি, গরুচুরিসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত তারা। রোববার রাতে গ্রেপ্তারকৃতরা সংঘবদ্ধ হয়ে শিবপুরের ইটাখোলা এলাকায় ডাকাতির প্রস্তুতি নিলে গোপন সংবাদে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন: বিদেশী পিস্তলসহ মাদক ও হত্যা মামলার আসামি গ্রেপ্তার

গ্রেপ্তারের পর অভিযুক্তদের কাছ থেকে একটি একনলা বন্দুক, একটি ওয়ান সুটার গান, দুই রাউন্ড কার্তুজ, একটি পিকআপ, লোহার পাইপসহ দেশিয় অস্ত্র উদ্ধার করা হয়।


একাত্তর/আরএ