বিদেশী পিস্তলসহ মাদক ও হত্যা মামলার আসামি গ্রেপ্তার

আপডেট : ২৭ মার্চ ২০২৩, ০৪:৩৩ পিএম

রাজবাড়ী জেলা সদরের দয়াল নগর এলাকায় অভিযান চালিয়ে হত্যা, অস্ত্র ও মাদকসহ ৫ মামলার আসামি মাসুদ রানা ওরফে গুলি মাসুদকে (৪০) গ্রেপ্তার করেছে র‌্যাব।

সোমবার (২৭ মার্চ) সকালে অভিযুক্তের নিজ বাড়ি থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। দুপুরে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার।

গ্রেপ্তারের সময় অভিযুক্তের কাছ থেকে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন, এক রাউন্ড এ্যামোনেশন, একটি চাকু ও দুইটি সিমকার্ড জব্দ করা হয়।

মাসুদ রানা রাজবাড়ী সদর উপজেলার দয়াল নগর এলাকার বাসিন্দা।

র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার কে এম শাইখ আকতার জানান, গোপন সংবাদের ভিত্তিতে সহকারি পুলিশ সুপার মো. নাজমুল হকের নেতৃত্বে তাদের একটি দল অভিযান পরিচালনা করে। আগে থেকেই র‌্যাব-৮’র গোয়েন্দা সদস্যরা গ্রেপ্তারকৃত গুলি মাসুদের ওপর নজর রাখছিল।

আরও পড়ুন: দুই শিশুকে গলাটিপে হত্যায় সৎ ভাইয়ের ফাঁসির আদেশ

সোমবার সকালের অভিযানে বিদেশী পিস্তল, ম্যাগাজিন গুলি ও চাকুসহ তাকে গ্রেপ্তার করা হয়। মাসুদের নামে আগের হত্যা, অস্ত্র, মাদকসহ চারটি মামলা রয়েছে।

এবার অভিযুক্তের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলা হয়েছে।


একাত্তর/আরএ

একমাত্র কোলের সন্তানকে ঘাতক ট্রেনের হাত থেকে রক্ষা করতে গিয়ে নিজের জীবন বিসর্জন দিলেন এক মর্মান্তিক ও সাহসী মা। রাজবাড়ীর পাংশায় ছাতা হাতে রেললাইনে বসে থাকা তিন বছরের নিষ্পাপ শিশুটিকে বাঁচাতে...
রাজবাড়ীতে রেললাইনে বসে থাকা তিন বছর বয়সী শিশুপুত্রকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় এক মা নিহত হয়েছেন। এ ঘটনায় শিশু সন্তানটি গুরুতর আহত হয়েছে।
রাজবাড়ী শহরের কাপড় বাজারে ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে পুলিশের সামনে এক নারী উদ্যোক্তার ওপর হামলা, কিল-ঘুষি ও লাথি মারার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলা দায়েরের পর মধ্যরাতে অভিযান চালিয়ে পুলিশ তিনজনকে...
রাজবাড়ীতে ৩০ পিস ইয়াবাসহ ইউনিয়ন পরিষদের (ইউপি) সংরক্ষিত দুই নারী সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। 
জাতীয় সংসদে আরও ১০টি সংসদীয় স্থায়ী কমিটি গঠিত হয়েছে এবং একটি কমিটি পুনর্গঠন করা হয়েছে। 
প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী ও পরিচ্ছন্ন বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশ দিয়েছেন।
বাংলাদেশ ২০১০ সাল থেকে ২০২৪ সালের জুন পর্যন্ত প্রায় ৮২ বিলিয়ন মার্কিন ডলার বৈদেশিক ঋণ নিয়েছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
মানবাধিকার সুরক্ষা জোরদার, জোরপূর্বক গুম প্রতিরোধ এবং সম্পত্তি হস্তান্তরে আজীবন ভোগদখলের অধিকারকে আইনি স্বীকৃতি দিতে জাতীয় সংসদে আজ রোববার তিনটি বিল পাস হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর