ধানক্ষেত দেখতে গিয়ে সাপের কামড়ে কৃষকের মৃত্যু

শেরপুরের নালিতাবাড়ীতে নিজের বোরো ক্ষেত দেখতে গিয়ে বিষাক্ত সাপরে কামড়ে এক কৃষককে মৃত্যু হয়েছে।

বুধবার (২৯ মার্চ) দুপুরে সাপের কামড়ের পর বিকেল পাঁচটার দিকে তার মৃত্যু হয়।

জানা গেছে, নিহত কৃষক আয়নাল হক (৩৮)। তিনি উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের মন্ডলিয়াপাড়া ভজপাড়া গ্রামের মৃত ছায়েদুল ইসলামের ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, দুপুর আড়াইটার দিকে আয়নাল বাড়ির কাছে থাকা নিজের বোরো ক্ষেত দেখতে যান। এসময় বোরো ক্ষেতে থাকা একটি বিষাক্ত সাপ তাকে ছোবল দেয়।

তাৎক্ষণিক বাড়িতে এসে স্বজনদের বিষয়টি জানালে স্বজনরা তাকে দ্রুত বারোমারী খ্রিষ্টান মিশনারি হাসপাতালে নিয়ে যান। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে জানান।

আরও পড়ুন: ট্রাক-অটোরিকশা সংঘর্ষে একজন নিহত

নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌফিক আহমেদ বলেন, হাসপাতালে আনার আগেই রোগীর মৃত্যু হয়।


একাত্তর/এআর