লালমনিরহাটের সদর উপজেলার বড়বাড়ী ইউনিয়নের কুড়িগ্রাম-রংপুর মহাসড়কের আর কে রোড এলাকায় ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে একজন নিহত হয়েছেন।
বুধবার (২৯ মার্চ) রাত সাড়ে ৮টায় কুড়িগ্রাম থেকে আসা একটি ট্রাক রংপুর কুড়িগ্রাম মহাসড়কের আর কে রোড এলাকায় আসলে অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে রেজাউল ইসলাম (৪২) নামের এক ব্যক্তি নিহত হন। আহত হন ট্রাকের ড্রাইভারসহ তিনজন।
নিহত রেজাউল কুড়িগ্রাম জেলার কাঁঠাল বাড়ী ফকিরপাড়া এলাকার আহম্মদ আলীর ছেলে।
আরও পড়ুন: ভান্ডারিয়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম জানান, ঘটনাস্থলে রেজাউল ইসলাম নামে একজন নিহত হয় এবং ট্রাকের ড্রাইভারসহ তিনজন লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
একাত্তর/আরবিএস
