চট্টগ্রামের পাহাড় কাটার সময় মাটি ধসে একজনের মৃত্যু হয়েছে। স্থানীয়দের দাবি, এসময় আহত হয়েছেন অন্তত চার জন। তাদের উদ্ধারে তৎপরতা চলাচ্ছে ফায়ার সার্ভিস ও পুলিশ।
শুক্রবার সন্ধ্যা পৌনে ছয়টার দিকে মহানগরীর আকবর শাহ থানার বেলতলী ঘোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও জেলা প্রশাসন জানায়, পাহাড় কেটে সিটি কর্পোরেশনের রাস্তা নির্মাণ কাজ চলার সময় ধসে পড়ে। এসময় চাপা পড়েন পাঁচ শ্রমিক।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, ইফতারের আগে এখানে ছয়-সাত জন শ্রমিক কাজ কাজ করছিলেন। বিকট শব্দে মাটি ধসে পড়লে চাপা পড়েন পাঁচজন। পরে স্থানীয়রা এসে চারজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপপরিচালক মোহাম্মদ আব্দুল মালেক বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন। আহত পাঁচ জনকে চমেক হাসপাতলে পাঠানো হয়। সেখানে খোকা নামে এক শ্রমিক মারা যান।
এদিকে দুর্ঘটনার পর চসিক মেয়র রেজাউল করিম চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এসময় তিনি বলেন, পাহাড়ে ওয়াল নির্মাণের কাজে কারো গাফিলতির আছে কিনা তা তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এঘটনায় আহত চার জন চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আরও পড়ুন: বান্দরবানে সন্ত্রাসীদের গোলাগুলি, নিহত আট
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই নুরুল আলম আশিক জানিয়েছেন, পাহাড় ধসে এক ব্যক্তিকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়। চিকিৎসক তাকে পরীক্ষা নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
একাত্তর/এসি