বান্দরবানে সন্ত্রাসীদের গোলাগুলি, নিহত আট

আপডেট : ০৭ এপ্রিল ২০২৩, ১১:২২ পিএম

বান্দরবানের রোয়াংছড়িতে সন্ত্রাসি দুই গ্রুপের গোলাগুলিতে আটজন নিহত হয়েছেন। যাদের সবাই পাহাড়ের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন কেএনএফ সদস্য বলে ধারনা করা হচ্ছে।

নিহতদের পোশাক দেখে ধারণা এমনটাই ধারণা করছে পুলিশ। ঘটনার পর থেকে সেখানে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে। সেই সঙ্গে বাসিন্দাদের রাখা হয়েছে আশ্রয়কেন্দ্রে। 

বৃহস্পতিবার রাতে বান্দরবানের রোয়াংছড়ির সদর ইউনিয়নের খামতাং পাড়ায় শুরু হয় পাহাড়ের বিচ্ছিন্নতাবাদী দুই সশস্ত্র সংগঠনের গোলাগুলি। চলে ভোর রাত পর্যন্ত। 

খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ শুরু করে যৌথ অভিযান। ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় গুলিবিদ্ধ আট জনের মরদেহ। 

পুলিশ বলছে, নিহতদের সবার শরীরে জলপাই রঙের পোশাক রয়েছে। ধারণা করা হচ্ছে, তারা সবাই পাহাড়ের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন কুকি চীন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ সদস্য।

বান্দরবানের পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, আধিপত্য নিয়েই এই সংঘাত হতে পারে বলে ধারণা করছেন তারা। তবে এনিয়ে আরও খোঁজ খবর নেয়া হচ্ছে।

রোয়াংছড়ি থানার ওসি আবদুল মান্নান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ঘটনার পর থেকে রোয়াংছড়ির এলাকায় থমথমে পরিবেশ রয়েছে। নিজেদের পাড়া ছেড়ে

বম কমিউনিটি সেন্টারে আশ্রয় নিয়েছে নারী-শিশুসহ ৪০ জন। 

নিহত সাত সদস্য হলেন- ভান দু বম, সাং খুম, সান ফির খাং বম, বয়রেম বম, জাহিম বম, লাল লিয়ান বম ও লালঠা জার বম। নিহত আরেক জনের পরিচয় পাওয়া যায়নি।

উল্লেখ্য, সম্প্রতি ওই এলাকায় সন্ত্রাসীদের গুলিতে স্থানীয় এক কারবারি প্রাণ হারান। এছাড়া আরও বেশ কয়েকবার ওই এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটেছে।


একাত্তর/এআর/এসি

টাঙ্গাইলের মধুপুরে একটি পরিত্যক্ত টয়লেটের কুয়ো বা গর্তে পড়ে যাওয়া ছাগল উদ্ধার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে একই পরিবারের চারজন সদস্যের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে...
নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৬ জুন) ভোরে উপজেলার নিলক্ষা ইউনিয়নের হরিপুর ও দড়িগাঁও এলাকায় স্থানীয়...
কুষ্টিয়ায় চুরির ঘটনার জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ হয়ে তিন জন আহত হয়েছেন।
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় জাগলার চর দখলকে কেন্দ্র করে স্থানীয় কোপা সামছু ও আলাউদ্দিন গ্রুপের সংঘর্ষ হয়েছে। এতে গুলিতে পাঁচ জন নিহত হয়েছেন। আহত অন্তত ডজন খানেক। 
ব্যবস্থাপনার নানা ত্রুটি, আবাসন ও পরিবহন সংকট এবং বিরূপ আবহাওয়ার রক্তচক্ষু উপেক্ষা করেই শনিবার থেকে জাপানের নাগোয়ায় আনুষ্ঠানিকভাবে পর্দা উঠছে এশিয়ার বৃহত্তম ক্রীড়াযজ্ঞ এশিয়ান গেমসের। দীর্ঘ ৩২...
ভারতের পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনের ঠিক মুখেই নাটকীয় রাজনৈতিক মোড়! সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস প্রার্থীকে সমর্থনের ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই গ্রেপ্তার...
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি বসতঘরের বারান্দার সিঁড়ি থেকে ফণা তোলা বিষধর ‘পদ্ম গোখরা’ (Monocled Cobra) সাপ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার কালিঘাট পোস্ট অফিস সংলগ্ন চা...
রাজধানীর কদমতলীতে গৃহবধূ ইয়ানুর বেগমকে (২৫) গলা কেটে নৃশংসবাবে হত্যার পর খাটের নিচে লাশ লুকিয়ে রেখে পালিয়েছেন তার স্বামী জুয়েল। শুক্রবার দুপুরে খবর পেয়ে কদমতলী থানা পুলিশ বাসার খাটের নিচ থেকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর