নিষেধ না মেনে কোচিং সেন্টার চালু রাখায় সিলগালা

এসএসসি পরীক্ষা চলাকালীন সব কোচিং সেন্টার বন্ধ রাখার সরকারি নির্দেশ না মানায় নোয়খালীতে একটি প্রতিষ্ঠানকে সিলগালা করেছে স্থানীয় প্রশাসন। একই সঙ্গে ওই কোচিং সেন্টারের চার শিক্ষককে এসএসসি পরীক্ষার সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

কোচিং সেন্টারটির নাম আডিয়াল স্টুডেন্ট কেয়ার হোম। এটি জেলার সোনাইমুড়ী উপজেলার কাশিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পাশে অবস্থিত।

সোমবার  সন্ধ্যায় ওই কোচিং সেন্টারে অভিযান চালান উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা  ইসমাইল হোসেন ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিন মিয়া।

পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি পাওয়া শিক্ষকরা হলেন- কাশিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের হিসাববিজ্ঞানের সহকারী শিক্ষক মো. তুহিন, গণিতের সহকারী শিক্ষক মো. জহির উদ্দিন, কম্পিউটারের শিক্ষক ওয়াছিউর রহমান ও ইংরেজি শিক্ষক মো. হেলাল উদ্দিন।

আরও পড়ুন: বরগুনায় তিন রাজাকার গ্রেপ্তার

ইউএনও  জানান, খবর আসে সরকারি নির্দেশ না মেনে কোচিং সেন্টারটি পরীক্ষার্থীদের এনে কোচিং করাচ্ছে। যার পরিচালক কাশিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের কয়েকজন শিক্ষক। আমরা তাদের এসএসসি পরীক্ষার সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার জন্য কেন্দ্র প্রধানকে নির্দেশনা দিয়েছি। 


একাত্তর/এসি