বরগুনায় তিন রাজাকার গ্রেপ্তার

আপডেট : ০৯ মে ২০২৩, ১০:৪৩ এএম

বরগুনায় মুক্তিযুদ্ধ চলাকালে মতিয়ার রহমান, কর্নধার মিস্ত্রি ও মনোহর মিস্ত্রিকে হত্যাসহ একাত্তরের মানবতাবিরোধী অপরাধ মামলায় তিন রাজাকারকে গ্রেপ্তার করেছে র‌্যাবের একটি দল।

র‌্যাব-৪ এর কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মো. আরিফ হোসেন জানিয়েছেন, সোমবার জেলার পাথরঘাটা উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

তারা হলেন, চরদুয়ানী ইউনিয়নের ছহেরাবাদ এলাকার ফজলুল হক খান ফজলু খলিফা (৬৯), মো. ইউসুফ আলী ওরফে ইউসুফ মুন্সী (৭৪), এবং পাথরঘাটা সদর ইউনিয়নের ছোট টেংড়া এলাকার আব্দুর রাজ্জাক (৬৮)। 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে মামলার বাদি মো. মিজানুর রহমান বলেন, মহান মুক্তিযুদ্ধ চলাকালে অপরাধে মানবতা বিরোধী অপরাধ সংঘটিত করায় মন্নান হাওলাদারকে প্রধান অভিযুক্ত করে ২০১৯ সালে একটি মামলা দায়ের করা হয়। 

মামলার অন্য আসামিরা হলেন- সুলতান আহমেদ, ফজলুল হক খান, ইউসুফ মুন্সী, আ. রাজ্জাক ও হযরত আলী। মামলার পর পরই প্রধান অভিযুক্ত আ. মান্নান হাওলাদারকে গ্রেপ্তার করা হয়েছিল। প্রায় চার বছর পর অন্য অভিযুক্ত এই তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলাটিতে এর আগে আবদুর রাজ্জাকের ছোট ভাই আবদুল মান্নান গ্রেপ্তার হন। 

পাথরঘাটা থানার অফিসার ইনচার্জ মো. শাহ আলম হাওলাদার বলেন, গ্রেপ্তারদের থানা আনা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হবে। 

আরও পড়ুন: শেষবার শ্যামপুকুরের বাড়িতে সমরেশ মজুমদার

মামলার আবেদনে বলা হয়, ১৯৭১ সালের ২৯ জুন মামলার চার নম্বর সাক্ষী মুক্তিযোদ্ধা চিত্তরঞ্জন অধিকারীকে রাজাকার জালালের বাড়ির সামনের ওয়াপদার ওপরে হত্যার উদ্দেশে গলায় ছুরি চালিয়ে ব্যর্থ হন। পরদিন ৩০ জুন চিত্তরঞ্জন অধিকারীকে হত্যা করতে না পেরে কাকা সুরেন্দ্র নাথ অধিকারীকে হত্যা করে লাশ গুম করে। ১৮ আগস্ট বাদির বাবা মতিয়ার রহমান ও এক নম্বর সাক্ষী মনমথ রঞ্জন মিস্ত্রির বাবা মনোহর মিস্ত্রি, কাকা কর্নধর মিস্ত্রিকে দিনের বেলা গুলি করে হত্যা করে। পরে মনোহরের বাড়িতে আগুন দিয়ে লুটপাট করে। 


একাত্তর/এসি

বরগুনার তালতলীতে একটি বসতঘর থেকে অত্যন্ত প্রাণঘাতী ও বিরল প্রজাতির বিষধর ‘বড় কৃষ্ণকালাচ’ সাপ উদ্ধার করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালী’ (এএলপি)। পরে মঙ্গলবার বিকেলে সাপটিকে...
ভ্রমণের আনন্দ এক নিমেষেই রূপ নিল সীমাহীন শোকে। বরগুনার পায়রা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার দীর্ঘ ৩৩ ঘণ্টা পর উদ্ধার করা হলো রাবেয়া আক্তার জুঁই (১৫) নামের এক স্কুলছাত্রীর ভাসমান মরদেহ।
বরিশালে জেলা ও দায়েরা জজ আদালতের প্রধান ফটকে একটি বিস্ফোরণ ঘটেছে। বুধবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বরগুনার বেতাগীর উত্তর রানীপুরে ডাঙার খালের তিন কিলোমিটার সড়কে প্রায় এক হাজার ফলদ, ভেষজ ও সৌন্দর্য বর্ধনকারী গাছের চারা রোপণ করা হয়েছে। 
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর