স্থানীয়দের ভয়ে খালে ঝাঁপিয়ে মরল চোর

গরু চুরি করে পালানোর সময় জনতার ধাওয়া খেয়ে খালের পানিতে ডুবে এক চোরের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন চোরের সহযোগী ট্রাকচালক।

স্থানীয়রা জানিয়েছেন, শুক্রবার রাতে জামালপুরের মাদারগঞ্জের মহিষবাথান এলাকায় গরু চুরি করে ট্রাকে নিয়ে পালানো সময় ওই চোরকে ধাওয়া দেয় এলাকাবাসী।

এসময় ট্রাক থেকে নেমে খালের পানিতে ঝাঁপ দেন তিনি। সাঁতার না জানায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

একই সময়ে ট্রাকটি গাছের সাথে ধাক্কা লাগায় আহত হন ট্রাকের চালক ও চোরের সহযোগী মুকুল। তাকে পুলিশ উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।

মুকুল ময়মনসিংহের ভালুকায় ভাড়া বাসায় পরিবারের সাথে থাকেন।

আরও পড়ুন: মেজর পরিচয়ে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার এক

মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল হক জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই চোরের মরদেহ উদ্ধারের পাশাপাশি চুরির কাজে ব্যবহৃত ট্রাক ও দুটি গরু উদ্ধার করেছে।


একাত্তর/আরএ