মেজর পরিচয়ে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার এক

আপডেট : ১৩ মে ২০২৩, ০৬:৩৯ পিএম

মেজর পরিচয় দিয়ে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ ও অসংখ্য প্রতারণার মূলহোতা ভুয়া মেজর আব্দুর রাজ্জাক ওরফে সাগর চৌধুরীকে টাংগাইলের কালিহাতি থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১০। 

শনিবার তাকে টাঙ্গাইলের কালিহাতি এলাকার দক্ষিণ বেতডোবা থেকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে র‍্যাব। 

এক সংবাদ সম্মেলনে র‍্যাব-১০ অধিনায়ক মোহাম্মাদ ফরিদ উদ্দিন জানান, আব্দুর রাজ্জাক ওরফে সাগর চৌধুরী বিভিন্ন সময় চাকরির প্রলোভন ও প্রতিশ্রুতি দিয়ে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেন। 

এর আগে, এক নারীকে বগুড়ার মাঝিরা ক্যান্টনমেন্টে নার্সের চাকরি দেয়ার কথা বলে, ওই নারীর কাছ থেকে অর্থ আত্মসাৎ করেন তিনি। এমন নানা অভিযোগের ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করে র‍্যাব। 

আরও পড়ুন: ‘রোহিঙ্গাদের ছড়িয়ে পড়া ঠেকাতে প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী’

এসময় তার কাছ থেকে ভুয়া এনআইডি কার্ড, নিয়োগপত্র, মেডিক্যাল সনদ ও সেনাবাহিনীর পোশাক উদ্ধার করা হয়।


একাত্তর/এসজে

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আমবাগান থেকে একটি সুটারগান, গুলি, হাসুয়া ও বোমা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করেছে র‍্যাবের অভিযানিক দল। 
নেত্রকোনায় একটি ধর্ষণ মামলার প্রধান আসামি ও পলাতক কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়াকে গ্রেপ্তারের পর নেত্রকোণা মডেল থানায় হস্তান্তর করেছে র‍্যাব-১৪। 
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামের নাম, সিল ও স্বাক্ষর জাল করে বিভিন্ন দপ্তরে বেআইনি তদবির বাণিজ্যের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।...
কখনও নিজেকে ৪০০ বছর বয়সী ‘জিনের বাদশা’ হিসেবে পরিচয় দিতেন, আবার কখনও অনলাইন অ্যাপসে বিনিয়োগ করে মোটা লাভের প্রলোভন দেখাতেন।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর