রূপগঞ্জে ৫০৫ লিটার চোলাই মদসহ কারবারি গ্রেপ্তার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৫০৫ লিটার চোলাই মদসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

মঙ্গলবার সকালে উপজেলার কাঞ্চন পৌরসভার ব্যাপারীপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃত মাদক কারবারি বাবুল মিয়া (৪৫) উপজেলার কাঞ্চন ব্যাপারীপাড়া এলাকার মৃত আলাউদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে বাবুল মিয়া কাঞ্চনসহ আশেপাশের এলাকায় চোলাই মদের ব্যবসা করে আসছিল। সকালে গোপন খবরের ভিত্তিতে ব্যাপারীপাড়ায় অভিযান চালিয়ে ৫০৫ লিটার দেশীয় চোলাই মদসহ তাকে গ্রেপ্তার করে পুলিশ। 

আরও পড়ুন: শ্বাসরোধে হত্যার শিকার ভ্যানচালকের মরদেহ উদ্ধার

ভোলাব তদন্ত কেন্দ্রের ইনচার্জ মিজানুর রহমান জানান, গ্রেপ্তারকৃত মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে। 


একাত্তর/জো