পদ্মায় পড়ে গিয়ে চীনা প্রকৌশলী নিখোঁজ

পদ্মা সেতু প্রকল্পে কর্মরত ঝাও (২৫) নামের এক চীনা প্রকৌশলী পদ্মা নদীতে পড়ে নিখোঁজ হয়েছেন। তাকে উদ্ধারের চেষ্টা চালিয়েছে যাচ্ছে সংশ্লিষ্টরা। 

মঙ্গলবার (২২ জুন) এ তথ্য নিশ্চিত করে মাওয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ সিরাজুল কবীর জানিয়েছেন, রাত সাড়ে ৮টার পর থেকে ঝাও নিখোঁজ রয়েছেন।  

সিরাজুল কবীর আরও জানান, পদ্মা সেতু প্রকল্পের অন্তর্গত একটি কাজ এই সেতুর পাশ দিয়ে বিদ্যুতের টাওয়ার নির্মাণ। সেখানে ওই প্রকৌশলী কাজ করছিলেন বলে তার সহকর্মীরা আমাদের জানান। সাড়ে ৮টা থেকে তাকে পাওয়া যাচ্ছে না। ধারণা করা হচ্ছে, নদীতে পড়ে গিয়ে তিনি নিখোঁজ হয়েছেন। 

আরও পড়ুন: মোমেনের সঙ্গে মতবিরোধকে উড়িয়ে দিলেন মান্নান

নৌপুলিশ রাত সাড়ে ৯টা থেকে পদ্মা নদীর বিভিন্ন স্থানে তাকে খুঁজেছে, কিন্তু পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়েছে। তারা এখনও আসেনি।


একাত্তর/আরবিএস