পদ্মা সেতু উত্তর থানার সামনে আন্দোলনকারী ও পুলিশের সংঘর্ষ

আপডেট : ১৭ জুলাই ২০২৪, ০৩:৩১ পিএম

কোটা সংস্কারের দাবিতে ও শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মা সেতু উত্তর থানার সামনে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। এসময় পদ্মা সেতুর মাওয়া প্রান্ত থেকে যান চলাচল ব্যাহত হয়ে যায়। 

বুধবার সকাল ১১টার দিকে পদ্মা সেতু উত্তর থানার সামনে এ ঘটনা ঘটে। প্রায় ৪০ মিনিট পর বঙ্গবন্ধু মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক রাউন্ড কাঁদানে গ্যাস ও শটগানের গুলি ছোড়ে পুলিশ। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে ও যান চলাচল স্বাভাবিক রাখতে সেতু এলাকায় র‍্যাবের অতিরিক্ত টহল মোতায়েন রয়েছে।

একই সময় মুন্সীগঞ্জ শহরের সুপারমার্কেট এলাকায় কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর হামলা করে ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে অন্তত পাঁচ শিক্ষার্থী আহত হন। এছাড়াও আরও অন্তত পাঁচ শিক্ষার্থী পুলিশের সাথে সংঘর্ষে আহত হন।

পুলিশ জানায়, সকাল ১১টার দিকে পদ্মা সেতু উত্তর থানার সামনে দুই শতাধিক শিক্ষার্থী মিছিল নিয়ে জড়ো হন। এরপর বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ে অবরোধ করেন সিরাজদিখানের কুচিয়ামোড়া আদর্শ ডিগ্রি কলেজ, খাহ্রা কলেজ, শ্রীনগর কলেজ, লৌহজং কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থী । পরে পুলিশ তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে বাকবিতণ্ডা ও ধস্তাধস্তি হয়। 

এসময় পুলিশ আন্দোলনরত দুই শিক্ষার্থীকে আটক করলে ক্ষিপ্ত হয়ে পুলিশকে ধাওয়া দেন শিক্ষার্থীরা। পরে পুলিশ থানার ভেতরে গিয়ে অবস্থান নেয়। সেসময় থানা লক্ষ করে উত্তেজিত শিক্ষার্থীরা ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকেন। একপর্যায়ে পুলিশ থানা থেকে বের হয়ে কাঁদানে গ্যাস নিক্ষেপ করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে সড়ক থেকে সরিয়ে দেয়। দুপুর ১২টার দিকে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে এলে যান চলাচল স্বাভাবিক হয়।

মাওয়া ট্রাফিক পুলিশের পরিদর্শক (টিআই) জিয়াউল হায়দার জানান, কোটা সংস্কার আন্দোলনকারীরা পদ্মা সেতু উত্তর টোল প্লাজার মুখে খানবাড়ি এলাকায় যান চলাচল বন্ধ করে দেওয়ার চেষ্টা করে। এসময় ১০-১২ মিনিট সেতুতে যানবাহন চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ যান চলাচল স্বাভাবিক করে।

মুন্সীগঞ্জের পুলিশ সুপার (এসপি) আসলাম খান জানান, পদ্মা সেতু উত্তর থানার সামনে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীরা বিশৃঙ্খলা করলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক রাউন্ড টিয়ারশেল ও শটগানের গুলি ছোড়ে। ঘটনাস্থল থেকে আন্দোলনকারী এক শিক্ষার্থীকে আটক করা হয়েছে। 

মহাসড়কের কোথাও যাতে বিশৃঙ্খলা না ঘটে, সে বিষয়ে পুলিশ সতর্ক রয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

 

একাত্তর/জো
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে হালচাষকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে।
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দুটি বিদেশি বাণিজ্যিক জাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পর বাংলাদেশ নৌবাহিনী ও কোস্ট গার্ডের সদস্যরা উদ্ধার ও সহায়তা কার্যক্রমে যোগ দিয়েছেন।
হবিগঞ্জে ‘আর্জেন্টিনা বনাম ব্রাজিলের’ প্রীতি ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের নারী ও পুরুষসহ অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশ...
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে টানা দ্বিতীয় দিনের মতো দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে পাকুন্দিয়া থানার অফিসার...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর